ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

চরভদ্রাসনে ২৫০ অসহায় পরিবারের মাঝে মুন্সী ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

#
news image

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মৌলভীর চর বাজার সংলগ্ন পশ্চিম মৌলভীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে প্রতিবছরের ন্যায় এ বছরও অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন আব্দুল গফুর পানু মুন্সি ফাউন্ডেশন। পবিত্র রমজান উপলক্ষে ১৬ রমজানে ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ২৫০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
 
এ সময় প্রতিটি পরিবারের জন্য - চাল ২৫ কেজি , ডাল ১ কেজি , তেল ১ কেজি, আলু ১ কেজি,লবন ১ কেজি,পেয়াজ ১ কেজি,চিনি ১ কেজি, একটি বয়লার মুরগি,হলুদ, মরিচ ও গরম মসলা ১ প্যাকেট করে, মোট ১১ আইটেমের একটি করে প্যাকেজ বিতরণ করা হয়।
 
আব্দুল গফুর পানু মুন্সি ফাউন্ডেশন পরিচালনা করেন তারই তিন ছেলে মোঃ আশরাফুল ইসলাম, মোঃ শাহাদাত হোসেন ও সাইফুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে ফাউন্ডেশন এর পক্ষ থেকে বক্তব্য দেন মরহুম পানু মাস্টার এর বড় ছেলে মোঃ আশরাফুল ইসলাম, মেঝ ছেলে মোঃ শাহাদাত হোসেন।
মোঃ ফরিদ মুন্সি ( শিক্ষক ) এর সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন আব্দুর রাজ্জাক মুন্সী( মাস্টার ),ইদ্রিস মুন্সি, মোঃ আজাদ হোসেন( শিক্ষক ),আউয়াল মোল্লা ব্যবসায়ী, আউয়াল মুন্সী প্রবাসী, আওয়াল মুন্সি ব্যবসায়ী, লাভলু মৃধা, মোহাম্মদ নাঈম হোসেন পরিসংখ্যান কর্মকর্তা, কুটি মুন্সি,মোঃ আশিক পরিচালক দারুল উলুম মাদ্রাসা, আরিফ মুন্সী হস স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন।
 
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কিছুটা সহায়তা করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। মুন্সী ফাউন্ডেশন ২০২২ সাল থেকে ব্যাপকভাবে এ কার্যক্রম পরিচালনা করে আসছে।এর আগেও স্থানীয়দের মধ্যে চলমান ছিল। আজ আমরা দিচ্ছি একদিন আপনার সন্তানেরাও দেবে এক সময় আমরাও সাধারণ জীবন যাপন করতাম।আল্লাহ তৌফিক দিয়েছে তাই মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছি। অনেকেরই সম্পদ আছে কিন্তু দেওয়ার মন মানসিকতা অভাব।তাই আপনারাও আপনাদের সন্তানদেরকে এমন শিক্ষা দিবেন যাতে তারা তাদের সামর্থ্য মত একজন দুইজন যতটুকু সম্ভব অসহায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করে।আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের এই কার্যক্রম আল্লাহর রহমতে আরো ব্যাপকভাবে পরিচালনা করতে পারি। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
 
স্থানীয়রা জানান, প্রতি বছর রমজান মাসে এ ধরনের সহায়তা পেয়ে অনেক অসহায় পরিবার উপকৃত হয়। তারা ফাউন্ডেশনের এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।

লিয়াকত আলী লাভলু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি  :

০৬ মার্চ, ২০২৬,  5:25 PM