ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার

শ্রীপুরে মাদক কারবারিদের গুলিতে কৃষকের স্ত্রী আহত: এলাকায় উত্তেজনা

#
news image

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় মাদক ব্যবসায়ীদের ছোড়া গুলিতে জয়নাল হাজারী নামে এক কৃষকের স্ত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার এমসি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এমসি বাজারের পাশে অগ্রণী ব্যাংকের একটি জমিতে কৃষক জয়নাল হাজারী সস্ত্রীক বসবাস ও কৃষিকাজ করতেন। এলাকাটি নিরিবিলি হওয়ায় দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু মাদক ব্যবসায়ী সেখানে আড্ডা ও মাদক বেচাকেনা চালিয়ে আসছিল। জয়নাল হাজারী এতে বাধা দিলে মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়া নিয়ে স্থানীয় মাদক ব্যবসায়ী শেখ ফরিদ, শাহাদাত ও ইমনের সঙ্গে জয়নাল হাজারী দম্পতির কথা-কাটাকাটি হয়। তর্কের একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা জয়নালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা তার স্ত্রীর পায়ে বিদ্ধ হয়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া প্রক্রিয়াধীন।

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :

০৭ মার্চ, ২০২৬,  5:17 AM