ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের দাফন সম্পন্ন

#
news image

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলামের মা রিজিয়া বেগমের দাফন সম্পন্ন হয়েছে। 
 
শনিবার (৭ মার্চ) রাত ১০টায় মসজিদের সামনে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
 
জানাজার নামাজে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনর রশিদ আজাদ, নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন,বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসাইনসহ কোম্পানীগঞ্জ ও কবিরহাট এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষও জানাজায় অংশগ্রহণ করেন এবং জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে।
 
এর আগে শনিবার (৭ মার্চ) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর ইবনেসিনা হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রিজিয়া বেগম।
তার মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। 
 
মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

০৮ মার্চ, ২০২৬,  7:00 PM