ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মাস্টার আবুল বশর আর নেই

#
news image

বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মাস্টার আবুল বশর আর নেই। (ইন্নালিল্লাহে---রাজেউন)
তিনি ৮মার্চ রোববার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে পরিবার-পরিজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাস্টার আবুল বশর দীর্ঘদিন ধরে নাজিরহাট কলেজিয়েট স্কুলে শিক্ষকতা করেছেন। পাশাপাশি তিনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সঙ্গে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। শিক্ষা ও সাংবাদিকতা—এই দুই ক্ষেত্রেই সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার জন্য তিনি এলাকায় ব্যাপকভাবে পরিচিত ও সম্মানিত ছিলেন।
তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের মনুর বাড়ির বাসিন্দা এবং মাওলানা আবদুর রহমানের সন্তান।
তার মৃত্যুতে ফটিকছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

১১ মার্চ, ২০২৬,  11:16 PM