ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রায় প্রশাসনের বিশেষ উদ্যোগ শীর্ষক সভা 

#
news image

বুধবার ১১মার্চ দুপুরে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নীলফামারী সার্কেলের আয়োজনে একটি  বিশেষ সভা অনুষ্ঠিত হয়।  এই সবার মূল প্রতিপাদ্য হলো 
পবিত্র ঈদ উল ফিতর ঘিরে সড়ক পথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ উদ্যোগ। এতে সভাপতিত্ব করেন
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান  এবং স্বাগত বক্তব্য দেন বিআরটিএ নীলফমারী সার্কেলের সহকারী পরিচালক(ইঞ্জিঃ) এস এম মাহবুবুর রহমান।এছাড়াও 
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইম হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সরকার, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বক্তব্য দেন।
সভায় ঈদ ঘির ভিজিলেন্স টিম গঠন, ফিটনেস ও রুটপারমিট বিহিন মোটরযান চলাচল না করা, অতিরিক্ত যাত্রী পরিবহন না করা, সড়কের পাশে ভাসমান বাজার উচ্ছেদ করা, মেডিকেল টিম গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।
জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল হাসনাত রাসেল বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দুরপাল্লার বাসগুলো প্রতিদিন মধ্যরাতে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে থামাবে এবং এখান থেকে যাত্রীরা গন্তব্যে যাবেন। যেখানে সেখানে যাত্রী নামানো হবে না।
এছাড়াও রাতের বেলা পুলিশের মোবাইল টিম কাজ করবে।
বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক এসএম মাহবুবুর রহমান জানান, ঈদের পরে অতিরিক্ত ভাড়া যাতে আদায় করা না হয় সেজন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে এবং ফিটনেস বিহিন ও রুটপারমিট বিহিন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, সড়ক পথে যাত্রীদের নিরাপত্তার জন্য যা যা করার দরকার সেগুলো বাস্তবায়ন করা হবে।
প্রশাসন, পুলিশ ছাড়াও মালিক শ্রমিকদের সহযোগীতা নিয়ে আমরা এটা করবো।
বলেন, ঈদ উৎসব আনন্দ মুখর পরিবেশে হোক এজন্য সকলে সচেতন এবং সতর্ক থাকবেন।

নীলফামারী প্রতিনিধি :

১২ মার্চ, ২০২৬,  12:22 AM