ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

নলবিনিয়া সড়কের কাজ উদ্বোধন করলেন চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী 

#
news image

অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফারিরবিল আলিম মাদ্রাসা থেকে নলবনিয়া হয়ে আঞ্জুমানপাড়া বটতলী পর্যন্ত দীর্ঘ ১৭শ মিটার সড়কটি। দীর্ঘকাল ধরে অবহেলিত এ সড়কটি এইচ বিবি দ্বারা সংস্কারের উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)।

গতকাল বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টার দিকে দাতা সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এর সহায়তায় ও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর মার্কেট লিংকেজ প্রমোশন (কৃষি অবকাঠামো প্রকল্প) এর উদ্যোগে সড়কটির সংস্কার কার্যক্রম উদ্বোধন করা হয়।

সড়কটির সংস্কার কার্যক্রম উদ্বোধন করেন, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী।

সড়ক উদ্বোধনকালে তিনি বলেন, দীর্ঘকাল ধরে সীমান্ত ঘেঁষা জনগুরুত্বপূর্ণ সড়ক ফারিরবিল আলিম মাদ্রাসা থেকে নলবনিয়া হয়ে আঞ্জুমানপাড়া বটতলী বাজার পর্যন্ত সড়কটি অবহেলিত ছিল। জনগুরুত্বপূর্ণ এ সড়কটি এনজিও সংস্থা রিক এর পক্ষ থেকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সড়কের উন্নয়ন কাজে স্থানীয় হতদরিদ্র মানুষদের সম্পৃক্ত করা হবে।

তিন মাসের জন্য তাদের একটি কর্মসংস্থান তৈরি হয়েছে। সড়কটির সংস্কার কাজ শেষ হলে স্থানীয়দের চলাচলের সুবিধা বাড়বে।

তিনি আরও বলেন, ইউনিয়নের হতদরিদ্র এলাকা চিহ্নিত করে এ ধরনের গ্রামীণ অবকাঠামোগুলোর উন্নয়ন অব্যাহত রাখা জরুরি। দাতা সংস্থাগুলো এ ধরনের উন্নয়ন কাজে এগিয়ে আসার আহ্বান করেন।

সড়ক উদ্বোধনের সময় পালংখালী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত (মহিলা) ইউপি সদস্য জাহেদা বেগম, ৮নং ওয়ার্ডের সদস্য ফয়জুল ইসলাম,পালংখালী বাজার কমিটির সভাপতি কামাল উদ্দিন সওদাগর, এনজিও সংস্থা রিক এর কৃষি অবকাঠামো প্রকল্পের কনস্ট্রাকশন সুপারভাইজার আরিফুল ইসলাম (তুষার), ৯ নং ওয়ার্ডের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এনামুল কবির, সাবেক মেম্বার সোলাইমান,মোক্তার আহমেদ সর্দার,শামসুল আলম, সহ স্থানীয় প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর কৃষি অবকাঠামো প্রকল্পের আওতায় সাড়ে ৪ শ এর অধিক স্থানীয় উপকার ভোগী সড়ক উন্নয়ন কার্যক্রমে ২০২৫ সালের জানুয়ারি ১ তারিখ থেকে আগামী মার্চ পর্যন্ত সড়কের সংস্কার কাজে কর্মরত থাকবেন।

উখিয়া উপজেলা প্রতিনিধি :

০২ জানুয়ারি, ২০২৫,  3:50 AM