ঢাকা ৩০ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সরিষাবাড়ীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ ফরিদপুরে নিখোঁজ এর ৬ দিন পরে শিশু কবিতার বিবস্ত্র মরদেহ উদ্ধার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মালচিং পদ্ধতিতে মরিচ চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ২৮ কোটি টাকার ব্যাংক হিসাব, ওয়েজ আর্নারস বন্ড অবরুদ্ধের নির্দেশ হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের তৎপরতায় নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার বাগেরহাটে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’: কাজ না করেই পৌনে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী

ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান: ৭ নারীসহ ১৯ জনের কারাদণ্ড

#
news image

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার কৃষাণ হাটায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ৭ নারীসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 
বৃহস্পতিবার (১২ মার্চ) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে গোয়ালচামট এলাকার কৃষাণ হাটা এলাকায় দীর্ঘদিন ধরে চলমান অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, এলাকাটিতে কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়।
 
এর প্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযানের সময় সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
 
আটক ব্যক্তিদের মধ্যে ৭ জন নারী ও ১২ জন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। সাজা ঘোষণার পর তাদের ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে প্রশাসন সূত্রে নিশ্চিত করেছে।
 
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, শহরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে জনবসতিপূর্ণ এলাকায় অসামাজিক ও অবৈধ কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালনা করলে এলাকার পরিবেশ আরও নিরাপদ ও শান্তিপূর্ণ হবে।
 
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হব

বিপুল চন্দ, ফরিদপুর প্রতিনিধি :

১৪ মার্চ, ২০২৬,  5:22 AM