ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের তৎপরতায় নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার

#
news image

হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেলের চমৎকার তৎপরতায় গত কিছুদিনে বিকাশ ও নগদ থেকে প্রতারণাপূর্বক হাতিয়ে নেওয়া নগদ অর্থ এবং চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল ২৩টি মোবাইল ফোন ও প্রায় অর্ধলক্ষ টাকা উদ্ধার করে সেগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

বিকেল ১২টায় হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মালামাল হস্তান্তর করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ। তিনি উপস্থিত সকলকে বলেন, “হবিগঞ্জ জেলা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করতে যেমন নিবেদিত, তেমনি সাধারণ মানুষের হারানো সম্পদ উদ্ধারেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সাইবার অপরাধ দমন এবং জনগণের ভোগান্তি লাঘবে আমাদের সাইবারক্রাইম শাখার সদস্যরা প্রতিনিয়ত নিরলস কাজ করছেন।”

তিনি আরো বলেন, “পুলিশ হেডকোয়ার্টারের সহযোগিতায় ডিবির সাইবার ক্রাইম শাখার সদস্য সিহাব ও ইব্রাহিম খলিলের নেতৃত্বে এই কার্যক্রমটি সফল হয়েছে এবং তাদের প্রচেষ্টায় বিকাশ প্রতারণা ও চুরি হওয়া মোবাইল ফোনসহ প্রায় অর্ধলক্ষ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন থানায় মোবাইল হারানোর সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার পর পুলিশ সুপারের নির্দেশনায় এলআইসি শাখার একটি চৌকস আভিযানিক দল প্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। দীর্ঘদিনের প্রচেষ্টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হয় হারানো ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ অর্থ।

এই কার্যক্রমে উপকারভোগীরা ফোন ফিরে পেয়ে আবেগাপ্লুত হন। অনেকেই জানিয়েছেন, তারা ফোন ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। পুলিশ সদস্যদের পেশাদারিত্ব এবং আন্তরিকতায় সাধারণ মানুষের মধ্যে আস্থা আরও সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

মো: রিপন মিয়া, হবিগঞ্জ প্রতিনিধি :

৩০ এপ্রিল, ২০২৬,  7:39 PM