ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

#
news image

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল ২০২৬ তারিখে অত্র  বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে অগ্নি সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন প্রস্তুতির লক্ষ্যে কুমিল্লা ফায়ার সার্ভিস ও ডিফেন্স এর তত্ত্বাবধানে একটি প্রশিক্ষণ কর্মসূচী আয়োজন করা হয়। প্রশিক্ষণটি সমন্বয় করেন কুমিল্লা ফায়ার সার্ভিস ও ডিফেন্স এর স্টেশন অফিসার শরীফ আহমেদ কবীর ও লিডার হাবিব মোহাম্মদ সামাদ।

প্রশিক্ষণ সেশনগুলোতে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অগ্নি নির্বাপন, অগ্নি প্রতিরোধ, জরুরি উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও রেজিস্ট্রার লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (এডমিন) মেজর সৈয়দ ফজলে হোসেন (অব.)। উক্ত প্রশিক্ষণের যাবতীয় কার্যক্রম ও সার্বিক তত্ত্বাবধান করেন এডমিন অফিসার রিয়াজুল হক সিকদার।

কুমিল্লা প্রতিনিধি :

৩০ এপ্রিল, ২০২৬,  7:59 PM