ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

গাজীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী সামাজিক সভা অনুষ্ঠিত 

#
news image

গাজীপুর মহানগর ১৮ নং ওয়ার্ড নলজানী পূর্বপাড়া যুব সংঘ কতৃক আয়োজিত মাদক,সন্ত্রাসী ও চাঁদাবাজি বিরোধী সামাজিক সভা অনুষ্ঠিত হয়েছে। 
১৩ ই মার্চ বিকাল ৪ টায় নলজানী পূর্বপাড়া ঐ সভায় শত শত নেতাকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বাড়ির মালিক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। 
নলজানী পূর্বপাড়া যুব সংঘের সভাপতি ও বাসন মেট্রোথানা যুবদলের নেতা আমিন পারভেজ এর সার্বিক সহযোগিতায় আলোচনা পরবর্তী ইফতার ও দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়। 
বাসন মেট্রোথানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম দিপু'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকার। 
সভায় শওকত হোসেন সরকার বলেন,আমিন পারভেজ যে উদ্যোগ গ্রহন করেছে,তার জন্য তাকে ধন্যবাদ জানাই। 
গাজীপুর সিটির প্রশাসক আরও বলেন,যারা এই মাদক বিরোধী অভিযানে নেমেছে,তারা না পারলে আমরা প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা করবো। 
অত্র এলাকার বিভিন্ন সমস্যার কথা আমিন পারভেজ তুলে ধরলে,পশাসক শওকত হোসেন সরকার বলেন,এলাকার যত সমস্যা আছে,তা পর্যায়ক্রমে সমাধান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা, সাবেক ছাত্রনেতা মাহবুব হাসান জিয়া,কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক তানবিরুল ইসলাম রাজিব, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন, বাসন থানা স্বেচ্ছাসেবক দলের নেতা তারেক রহমান,ওলামা দলের সদস্য আফসার হোসেন সাধু প্রমূখ।

গাজীপুর মহানগর প্রতিনিধি :

১৪ মার্চ, ২০২৬,  5:28 AM