ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অধ্যক্ষ আলমগীর হোসেন

#
news image

জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির প্রবীণ নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন। মঙ্গলবার  (২৪ ৩ ২০২৬)  জেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদ্য আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম, কিসমত চেম্বার অফ কমার্সের সভাপতি গাজীঅহিদুজ্জামান লাভলু, বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ।

দায়িত্ব গ্রহণের পর অধ্যক্ষ আলমগীর হোসেন তাঁর বক্তব্যে বলেন, “দীর্ঘ পথ পাড়ি দিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিনের ইচ্ছায় প্রশাসক হিসেবে দায়িত্ব পেলাম। আমি জানি, এ দায়িত্ব অক্ষুণ্ণ রাখতে পারব কি না, তবে চেষ্টা করব যাতে বিএনপির মূল্যায়ন করতে পারি এবং গণমানুষের পাশে থাকতে পারি। মানুষের সেবা করাই আমার কাজ, জীবনে যতদিন বেঁচে থাকি মানুষের সেবা করে যেতে চাই।”

তিনি আরও বলেন, দল ও দেশের প্রতি তাঁর নিষ্ঠা সর্বোচ্চ পর্যায়ের। পরে তিনি শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমানের রুহের ও খালেদা জিয়ার রুহের  মাগফেরাত কামনা করেন। এ উপলক্ষে জেলা পরিষদ চত্বরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নবনিযুক্ত প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। উপস্থিত নেতারা তাঁর হাতে ফুল তুলে দিয়ে দায়িত্ব পালনে সবার সহযোগিতার আশ্বাস দেন।

মাইনুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধি :

২৬ মার্চ, ২০২৬,  6:41 AM