ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই পর্যটক নিহত

#
news image

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৪টার দিকে চকরিয়া উপজেলার বানিয়াছড়া বাজার থেকে প্রায় ২০০ মিটার উত্তরে ভিলেজার পাড়া এলাকায় করিম বাবুর্চির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী লাল সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজিঃ ঢাকা মেট্রো-ব-১২-২৫৬৫) একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় মোটরসাইকেল আরোহীরা দুর্ঘটনার শিকার হন। এতে মোটরসাইকেল আরোহীসহ তিনজন গুরুতর আহত হন।
খবর পেয়ে চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন—ঢাকা ডিএমপির উত্তরখান উপজেলার আটি পাড়ার শহীদ ভূইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)। তারা কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলেন বলে জানা গেছে।
চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন জানান, দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যায়। তবে বাস ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, ঈদকে সামনে রেখে পর্যটন মৌসুমে মহাসড়কে এমন প্রাণঘাতী দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি :

২৭ মার্চ, ২০২৬,  12:15 AM