ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

‘ভিত্তিহীন সংবাদে সম্মানহানি করা হয়েছে’; গলাচিপার জমি নিয়ে মুখ খুললেন কাইয়ুম মৃধা।

#
news image

পটুয়াখালীর গলাচিপায় জমি দখল সংক্রান্ত এক বিরোধকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতি ও জনপদে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত কাইয়ুম মৃধা। সেখানে তিনি তার বিরুদ্ধে ওঠা জমি দখলের অভিযোগকে সম্পূর্ণ 'মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত' বলে দাবি করেন।

সম্প্রতি জাতীয় দৈনিক 'কালের কণ্ঠ'-এর অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, এক প্রতিমন্ত্রীর ভগ্নিপতির প্রভাব খাটিয়ে জমি দখল করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

অভিযোগের জবাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে কাইয়ুম মৃধা বলেন, "প্রকাশিত সংবাদটি শুধু বিভ্রান্তিকরই নয়, বরং আমার ব্যক্তিগত সম্মান ও জীবনের ওপর সুপরিকল্পিত আঘাত।" তিনি দাবি করেন, প্রায় তিন বছর আগে বায়না সূত্রে তিনি জমিটি ক্রয় করেন। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ওই জমিতে নিজের অর্থ ও শ্রমে পুকুর পরিষ্কার, মাটি ভরাট, পাইলিং ও বাউন্ডারি নির্মাণের কাজ সম্পন্ন করেছেন।

তিনি আরও যোগ করেন, "যে জমি আমি বায়না সূত্রে ক্রয় করে বৈধভাবে দখলে আছি, সেখানে প্রভাব খাটিয়ে দখলের প্রশ্নই ওঠে না। আমার কাছে জমির প্রয়োজনীয় সব বৈধ কাগজপত্র রয়েছে।"

বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার বৈঠক হলেও সমাধান না আসায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। কাইয়ুম মৃধা জানান, সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে এই সংবাদ প্রকাশ করা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে অচিরেই উক্ত সংবাদের বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।

এদিকে, পাল্টাপাল্টি অভিযোগ আর উত্তেজনার মাঝে গলাচিপার সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রকৃত সত্য উদ্ঘাটিত হোক এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই বিরোধের অবসান ঘটে জনপদে শান্তি ফিরে আসুক।

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

১০ এপ্রিল, ২০২৬,  8:20 PM