ঢাকা ২৪ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত নরসিংদীতে হানিট্র্যাপের  নারী পুরুষ সদস্যসহ গ্রেফতার ৪

লেবাননে ইসরাইলি হামলায় চরভদ্রাসনের দিপালী আক্তার নিহত

#
news image

লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার এক প্রবাসী নারী   নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

নিহত দিপালী আক্তার (৩৪) উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পূর্ব চরশালের গ্রামের শেখ মোফাজ্জলের মেয়ে। তার মাতার নাম রোজিনা খাতুন। তিনি অবিবাহিত ছিলেন।

জানা যায়, দিপালী আক্তার গত পাঁচ বছর ধরে লেবাননে গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন। গত বুধবার (০৮ এপ্রিল) তিনি তার নিয়োগকর্তা (কফিল) পরিবারের সঙ্গে বৈরুতে অবস্থান করছিলেন। এ সময় সেখানে ইসরাইলি বিমান হামলা হলে তিনি গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই নিহত হন।

প্রাথমিক তথ্যে জানা গেছে, একই হামলায় দিপালীর কফিল ও তার পরিবারের আরও ৬ সদস্য নিহত হয়েছেন।

নিহতের মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতালে মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

 আজ শনিবার সকাল ১১ ঘটিকয় চড়ভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ দুর্গম চর অঞ্চলে নিহতের বাড়িতে যান।তার পরিবারকে সমবেদনা জানান এসময় তিনি নগদ অর্থ ও শুকনো খাবার দেন। পরবর্তীতে পরিবারের জন্য প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন চর হরিরামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন,আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ফরিদপুর জেলা শাখার সরকারি পরিচালক মোঃ আশিক সিদ্দিকী।তিনি বলেন আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে তথ্য পেয়েছি মৃত দেহটি  বর্তমানে মর্গে আছে। অতি দ্রুতই মৃত দেহটি  দেশে এসে পৌঁছাবে এবং আমরা পরিবারকে হস্তান্তর করব। এ সময় লাশ দাফন এবং যাতায়াত খরচ বাবদ আমাদের পক্ষ থেকে পঁচিশ হাজার টাকা নিহত পরিবারকে দেওয়া হবে।

শুক্রবার রাতে চরহরিরামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক শোকবার্তায় দিপালী আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

এ বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, “নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আমরা নিশ্চিত হয়েছি যে, দিপালী আক্তার বৈরুতে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন। একই হামলায় মোট ৭ জন প্রাণ হারিয়েছেন।

লিয়াকত আলী লাভলু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি  :

১১ এপ্রিল, ২০২৬,  10:15 PM