ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

টঙ্গীতে যানজট নিরসন ও উন্নয়ন কাজের  তদারকিতে মাঠে সিটি প্রশাসক

#
news image

গাজীপুর মহানগরের টঙ্গীর চেরাগআলী এলাকায় যানজট নিরসনে রিকশা নিয়ন্ত্রণ এবং সড়ক সংস্কার কাজের নির্দেশ দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
জানা যায়, টঙ্গীর ৫৩ নং ওয়ার্ডের কাঁঠালদিয়া এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে ফেরার পথে চেরাগআলী বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কের দুই পাশে তীব্র যানজট এবং রাস্তার মুখে খানাখন্দ লক্ষ্য করেন তিনি। এ সময় উপস্থিত সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় নির্দেশনা দেন। প্রশাসকের নির্দেশনার কিছুক্ষণ পরই সড়ক সংস্কার ও যানবাহন নিয়ন্ত্রণে প্রাথমিক কাজ শুরু করা হয় বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রশিদ খান (কালা) এবং টঙ্গী পশ্চিম থানা তাঁতিদের সভাপতি ও ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. সোহেল সিদ্দিকী।
পরিদর্শনকালে সংশ্লিষ্টরা যানজটের কারণসমূহ পর্যালোচনা করেন এবং রিকশা চলাচলে শৃঙ্খলা আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি চলমান নির্মাণ কাজের অগ্রগতি ঘুরে দেখেন এবং দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কথা বলে তাদের ভোগান্তির বিষয়গুলো শোনা হয়। সংশ্লিষ্টরা জানান, সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে চেরাগআলী এলাকায় যানজট নিরসন এবং জনদুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ নজরুল ইসলাম, গাছা (গাজীপুর) :

১২ এপ্রিল, ২০২৬,  12:13 AM