ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

কোম্পানীগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন, ৫ দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন

#
news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আনন্দ-উচ্ছ্বাস ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচিতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী ও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।
রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ উদযাপনের সূচনা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রা শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশন এবং ঐতিহ্যবাহী ‘এসো হে বৈশাখ’ গানের সঙ্গে লোকজ নৃত্যের মাধ্যমে নতুন বছরকে বরণ করা হয়। পরে শোভাযাত্রাটি উপজেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে বসুরহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। এ সময় তিনি বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে বলেন, এ উৎসব বাঙালির চিরায়ত সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এ ধরনের আয়োজন স্থানীয় সংস্কৃতি চর্চা ও সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
৫ দিনব্যাপী এ লোকজ মেলায় গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য, হস্তশিল্প, খাবার ও বিনোদনমূলক নানা আয়োজন স্থান পেয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
সার্বিকভাবে, বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি কোম্পানীগঞ্জে উৎসবের আমেজ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় সংস্কৃতি বিকাশ ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

১৪ এপ্রিল, ২০২৬,  7:51 PM