ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত

#
news image

সারাদেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আনন্দ-উচ্ছ্বাস আর নানা আয়োজনের মধ্যে দিয়ে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ‘বাংলা নববর্ষ-১৪৩৩’ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা, রচনা প্রতিযোগিতা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। এর পরে এসো হে বৈশাখ গান ও দেশাত্ববোধক গান, লোকজ নৃত্য ও আবৃত্তির মাধ্যমে নববর্ষকে আহবান করা হয়।  

উপজেলা নির্বাহী অফিসার মো. আফরোজ শাহীন খসরু’র সভাপতিত্বে আয়োজিত পহেলা বৈশাখ অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মোজাম্মেল হক সহ সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা বিএনপির নেতাকর্মী ও তার অঙ্গ সংগঠন, ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আফরোজ শাহীন খসরু বলেন, পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আবহমানকাল ধরে বাঙালি সমাজ নববর্ষ উদযাপন করে আসছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলা নববর্ষের এ দিনটি বাঙালি জাতির এক মহামিলন মেলায় রূপান্তরিত হয়। বিগত বছরের সকল ব্যর্থতা, গ্লানিসহ সবকিছু ভুলে নববর্ষকে বরণ করে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান।

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি :

১৫ এপ্রিল, ২০২৬,  5:37 PM