ঢাকা ১৭ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
তেঁতুলিয়ায় মতবিনিময় সভার ভিডিও ধারণে ডিসির বাধা, মতবিনিময় বয়কট সাংবাদিকদের সরিষাবাড়ীতে প্রেমের টানে সিঙ্গাপুর প্রবাসীকে বিয়ের দাবিতে অনশনে সৌদি প্রবাসীর স্ত্রী তেঁতুলিয়ায় সেনাবাহিনীতে কর্মরত বৃষ্টির হাতে ১৪ বছরের গৃহকর্মী মুক্তি নির্যাতিত নেত্রকোনায় ৩১০০ লিটার ডিজেল জব্দ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী উপ-পুলিশ পরিদর্শক মোঃ মাজহারুল ইসলাম খানের পারিবারিক  সুবিধার্থে ঢাকা এসবি-তে বদলি। বাইশ বছর ধরে তালাবদ্ধ পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন কক্ষ। মরজিয়া সুলতানা পনু দীর্ঘ ১৭ বছর রাজনীতির মাঠে অনুপস্থিত, তবু চান সংরক্ষিত নারী আসন ! বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু, আওতায় আসবে ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস বয়সী শিশু জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের সিদ্ধান্ত

সরিষাবাড়ীতে প্রেমের টানে সিঙ্গাপুর প্রবাসীকে বিয়ের দাবিতে অনশনে সৌদি প্রবাসীর স্ত্রী

#
news image

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় প্রেম ও দাম্পত্য দ্বন্দ্বকে ঘিরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সিঙ্গাপুর প্রবাসী এক যুবককে বিয়ের দাবিতে সৌদি প্রবাসী স্বামীর স্ত্রী অনশন শুরু করেছেন। যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ঘটনাটি সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর নান্দিনা গ্রামে ঘটেছে। 
 
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট পরিবারের তথ্য অনুযায়ী জানা গেছে , সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর নান্দিনা গ্রামের জামাল মন্ডলের ছেলে সৌদি প্রবাসী মমিনের সঙ্গে একই উপজেলার ভাটারা ইউনিয়নের পূর্ব ভাটারা গ্রামের আজিজুল হকের মেয়ে নাদিয়া আক্তার তিশার ২০১৬ সালে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে দুটি মেয়ে ও একটি ছেলে রয়েছে।
অভিযোগ রয়েছে, তিশার স্বামী বিদেশে থাকাকালীন সময়ে একই গ্রামের সাকিন মিয়ার ছেলে সিঙ্গাপুর প্রবাসী সিয়াম মিয়ার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে'র মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে সেই সম্পর্ক গভীর হলে প্রেমের পরিণয় ঘটাতে সিয়ামের বাড়িতে গত বুধবার (১৫ এপ্রিল) রাতে তার বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন তিশা।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিয়াম মিয়ার বাড়িতে নারী-পুরুষের ভিড় লক্ষ্য করা গেছে।
 
স্থানীয় সচেতন ব্যক্তি আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কের নয়—এটি সামাজিক ও পারিবারিক মূল্যবোধের সঙ্গেও জড়িত। তিনি দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানান।
 
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এ পর্যন্ত কোনো পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরিষাবাড়ী (জামালপুর ) প্রতিনিধি :

১৬ এপ্রিল, ২০২৬,  11:01 PM