ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

ঘটতে পারে কৃষি বিপ্লব, বাগেরহাটে হাইসান-৩৬ সূর্যমুখী চাষে ব্যাপক সম্ভবনা 

#
news image

শুধুমাত্র লবনাক্ততার কারনে বাগেরহাটে পতিত আছে ১৫ হাজার হেক্টর জমি। এই লবনাক্ততাকে জয় করতে পারলে বাগেরহাটে কৃষিতে বিপ্লব ঘটবে। এজন্য যে সমস্ত ফসল লবন সহ্য করতে পারে সেই সব ফসলের চাষ করতে হবে। এক্ষেত্রে সূর্যমুখী হাইসান-৩৬ জাত ৮ থেকে ১০ ডিএস/মিটার লবন সহ্য করতে পারে। একই সাথে এই জাতের ফুলগুলি অনেক বড় হয়। যেখানে একটি ফুল থেকে ১২শ‘র মত পুষ্ট দাদা কৃষক পেয়ে থাকে। আমন ধান ওঠার পর সেই জমিতে এই জাতের সূর্যমুখী বীজ বপন করলে কৃষক ব্যপক লাভবান হবে। গুনগত মানসম্পন্ন এই জাতের সূর্যমুখী এসব জমিতে চাষ করলে জেলার চাহিদা মিটিয়ে অন্য জায়গায়ও রপ্তানি করা সম্ভব হবে।
শুক্রবার সকালে বাগেরহাটের ফকিরহাটে কৃষকদের মাঝে আধুনিক ও উচ্চফলনশীল বীজের ব্যবহার বাড়াতে এসিআই সীড কোম্পানি কর্তৃক বাজারজাতকৃত সূর্যমুখী হাইসান-৩৬ বীজ নিয়ে মাঠ দিবসের অনুষ্ঠানে কৃষি কর্মকর্তারা এসব কথা বলেন।
ফকিরহাট উপজেলার মৌভোগ ইউনিয়নের কামটা এলাকায়  এই মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, উপ-পরিচালক আলহাজ্ব মোতাহার হোসেন।
প্রাক্তন শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা শেখ শাখাওয়াত হোসেন, এসিআই সীডের পোর্টফোলিও ম্যানেজার গোলাম সোবহান, গোপালগঞ্জ এরিয়ার এরিয়া সেলস ম্যানেজার রিদ্দিকুর রহমান, মার্কেটিং অফিসার মাহমুদুল হাসান, মৃন্ময় দাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব দাস, রত্না রায় প্রমুখ।
মাঠ দিবসে বক্তারা আরো বলেন, হাইসান-৩৬ একটি উচ্চফলনশীল হাইব্রিড সূর্যমুখী বীজ, যা স্বল্প সময়ে অধিক ফলন দিতে সক্ষম। দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণে সূর্যমুখী চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আধুনিক বীজ ব্যবহারের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি এবং দেশের তেল উৎপাদনে স্বনির্ভরতা অর্জন সম্ভব।
স্থানীয় কৃষকরা সূর্যমুখী হাইসান-৩৬ বীজের উৎপাদন পদ্ধতি, ফলন এবং অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে ধারণা লাভ করেন।
মাঠ দিবসে অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ ধরনের কার্যক্রম তাদের নতুন প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করে এবং ভবিষ্যতে সূর্যমুখী চাষে আগ্রহ বাড়াবে।
পরে সেরা কৃষকের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

১৭ এপ্রিল, ২০২৬,  7:56 PM