ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
সকল নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করছে ডিএনসিসি: প্রশাসক সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিষয়ে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: অ্যাটর্নি জেনারেল পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পরিকল্পনা নেই ইরানের বিশ্ব বাণিজ্যে নতুন যুগের সূচনা করবে বাংলাদেশ-জাপান ইপিএ গাজীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে এবার অংশ নিচ্ছে ১ লাখ ৩০ হাজার ৬৬৮ শিক্ষার্থী শ্রীলংকাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে খাদ্য সরবরাহের ঠিকাদার নিয়োগে পুনঃদরপত্রের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত  কোম্পানীগঞ্জে ইউএনও কার্যালয়ের সহকারীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তে প্রশাসন

গোবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের (সাদা দল) ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত 

#
news image

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের (সাদা দল) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিএমবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুব হাসান-কে আহ্বায়ক এবং কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. এস এম আহসান (সৌরভ)-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

​গতকাল (১৯ এপ্রিল) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ৭ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা প্রকাশ করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ​যুগ্ম-আহ্বায়ক ড. মো: তরিকুল ইসলাম (সহযোগী অধ্যাপক, ফার্মেসি বিভাগ), ড. মোহাম্মদ আসলাম (সহকারী অধ্যাপক, বিএমবি বিভাগ)।

​সদস্য হিসেবে আছেন জনাব মাহফুজা আক্তার (সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ), ড. মো: বুলু রহমান (সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ), এস. এম. ফজলে রাব্বী (প্রভাষক, এসিএসই বিভাগ)।

​কমিটির আহ্বায়ক ড. মাহবুব হাসানসহ অন্যান্য সদস্যদের স্বাক্ষরের মাধ্যমে ১৯ এপ্রিল ২০২৬ তারিখে এই তালিকাটি চূড়ান্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং শিক্ষকদের অধিকার আদায়ে এই নতুন কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

গোবিপ্রবি প্রতিনিধি :

২০ এপ্রিল, ২০২৬,  8:09 PM