ঢাকা ০৩ মে, ২০২৬
শিরোনামঃ
চরভদ্রাসনে মহান মে দিবস পালিত করিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পালাতক এলাকায় ক্ষোভ  বড়লেখায় বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষক হবিগঞ্জ জেলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ পালিত হয়েছে মাজারের খাদেম ও পরিচালনা কারীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে। কোম্পানীগঞ্জে বিশ্ব শ্রমিক দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক অধিকার নিয়ে জোরালো আহ্বান পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বসতবাড়ী ও রাস্তার ধারে সজিনা চারা রোপনের শুভ উদ্বোধন জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ এর চেয়ারম্যান শিহাব রিফাত আলম সম্পাদক রাকিব মাহবুব  ক্ষুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

মাজারের খাদেম ও পরিচালনা কারীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

#
news image

গাজীপুর মহানগরের বিভিন্ন মাজারের খাদেম ও পরিচালনা কারীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
৩০ শে এপ্রিল সকাল ১১ টায় জিসিসির নগর ভবন হলরুমে ওই আলোচনায় অংশ নিয়েছেন প্রায় দুই শতাধিক নেতৃবৃন্দ। উল্লেখ্য যে গত ৫ ই আগষ্টের আগে ও পরে বিভিন্ন মাজারে হামলা ও ভাংচুর অগ্নি সংযোগ সহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। মূলত মাজার গুলো রক্ষণাবেক্ষণ ও সংস্কারের উদ্দেশ্যেই ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
জয়দেবপুর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানার উদ্যোগে ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকার। 
স্বাগত বক্তব্যে রায়হান আল মাহমুদ রানা বলেন, গাজীপুরে যতগুলো মাজার ও দরবার শরীফ আছে,তাদের প্রত্যেকটির খাদেম ও পরিচালনা কারীরা এখানে উপস্থিত আছেন,তাদের সকলের দাবি আপনি আমাদের মাজারগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে সঠিক ভাবে পরিচালনা করার জন্য সহযোগিতা করবেন বলে আমরা বিশ্বাস করি।
তিনি আরও বলেন,যেই মাজারগুলো ভাঙা হয়েছে, বিশেষ করে পোড়াবাড়ি শাহ সুফি ফছিউদ্দিন মাজার ভেঙে গুরা করে দেয়া হয়েছে,আমরা তার বিচার চাইনা। আমরা চাই এগুলো সৌন্দর্য করন ও রক্ষণাবেক্ষণ এর দায়িত্ব আপনি পালন করে আমাদের অভিভাবক হয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। যাতে করে পরবর্তী সময়ে এগুলোর উপর কোন আক্রমণ না হয়। 
এ সময় শওকত হোসেন সরকার বলেন,মাজার ও দরগায় যারা আগাত করেছে,তারা মানুষের কাতারে পড়ে না। আমরা শুনেছি অলিআল্লারা মানুষের খেদমতে থাকতেন,অনেকেই তাদেরকে সম্মান করত,শ্রদ্ধা করত। তাই আমরাও তাদের সম্মান করি।
শওকত হোসেন সরকার আরও বলেন,শাহ সুফি ফছিউদ্দিন মাজার সংস্কার করার জন্য যত প্রকার সহযোগিতা লাগে,তা আমি করবো সিটি কর্পোরেশনের মাধ্যমে। তবে এখানে কোন প্রকার অপ্রীতিকর মানুষ পছন্দ করে না এমন কাজ করা যাবে না। মাজার একটি পবিত্র জিনিস এখানে মানুষ মান্নত করে পবিত্রতার জন্য আসে সেটাকে সুন্দরভাবে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনাদের। আমি আশা করব পরবর্তী সময়ে আপনারা এগুলো ভালোভাবে দেখভাল করবেন এবং আমার পরিষদের পক্ষ থেকে সর্বপ্রকার সহযোগিতা থাকবে আপনাদের জন্য। 
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা সাবেক কাউন্সিলর তানভীর আহমেদ,এ্যাড মোঃ মনিরুজ্জামান মনির, শ্রমিকদল নেতা আবুল হোসেন মাইজভান্ডারি, যুবদল নেতা আবুল হোসেন সরকার, মোঃ আইয়ুব খান প্রমূখ।

ইমন খান, গাজীপুর প্রতিনিধি :

০২ মে, ২০২৬,  9:07 PM