ঢাকা ০৩ মে, ২০২৬
শিরোনামঃ
চরভদ্রাসনে মহান মে দিবস পালিত করিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পালাতক এলাকায় ক্ষোভ  বড়লেখায় বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষক হবিগঞ্জ জেলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ পালিত হয়েছে মাজারের খাদেম ও পরিচালনা কারীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে। কোম্পানীগঞ্জে বিশ্ব শ্রমিক দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক অধিকার নিয়ে জোরালো আহ্বান পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বসতবাড়ী ও রাস্তার ধারে সজিনা চারা রোপনের শুভ উদ্বোধন জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ এর চেয়ারম্যান শিহাব রিফাত আলম সম্পাদক রাকিব মাহবুব  ক্ষুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

বড়লেখায় বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষক

#
news image

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়নের খালে বিলে হাওরে টানা কয়েকদিনের বৃষ্টিতে জমে থাকা পানিতে বিপুল পরিমাণ পাকা বোরো ধান তলিয়ে গেছে। সময়মতো কাটতে না পারায় মাঠেই পচে নষ্ট হওয়ার আশঙ্কায় চরম হতাশা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকরা। তার ওপর তীব্র শ্রমিক সংকট পরিস্থিতি আরও ঘোলাটে করেছে। পানির নিচে সোনার ফসল, উঠানে তুলেও শান্তি নেই।
 
সকালে হাকালুকি হাওরে গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ মাঠের কাটার উপযোগী ধান হাঁটুপানির নিচে ডুবে আছে। কৃষকরা বাধ্য হয়ে কোমরপানিতে নেমে কাঁচি দিয়ে ধান কাটছেন। নৌকায় করে সেই ভেজা ধান উঁচু জায়গায় তুলে ট্রাকে বোঝাই করা হচ্ছে। কিন্তু পানিতে ভিজে ধানের শীষ থেকে চাল ঝরে পড়ছে, আবার কাটা ধান শুকানোর জায়গাও মিলছে না।কুটাউড়া গ্রামের কৃষক আব্দুল মতলিব বলেন,আমার দুই বিঘা জমির ধান একদম পাকা। দুই দিন আগে কাটতে চাইছিলাম। এর মধ্যে টানা বৃষ্টিতে পুরা হাওর ডুইবা গেছে। এখন পানি কমার অপেক্ষা ছাড়া উপায় নাই। কিন্তু পানি না কমলে সব ধান পচে শেষ।
 
ধান কাটার ভরা মৌসুম হলেও এলাকায় কামলা পাওয়া যাচ্ছে না। কৃষকরা বলছেন, পানির মধ্যে নেমে কাজ করতে শ্রমিকরা দ্বিগুণ মজুরি চাচ্ছে। তাও মিলছে না।

কৃষক রহিম উদ্দিন বলেন, ধান কাটার সময় পার হইয়া যাইতেছে, কিন্তু কামলা পাই না। পানির মধ্যে কেউ কাম করতে চায় না। ৮০০ টাকার কামলা এখন ২০০০ টাকা চায়। আমরা গরিব মানুষ, এত টাকা কই পাবো। কৃষক রহিম উদ্দিনের অভিযোগ, পানি থেকে ধান কষ্ট করে কাটছি এবং নৌকা যোগে উঠানে আনছি। বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে শুকাতে পারতেছি না। একদিকে ফলন নষ্ট, অন্যদিকে দাম নাই। গত কয়েকদিনের ভারী বর্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
 
দ্রুত পানি না নামলে ও ধান কাটার ব্যবস্থা না হলে এ বছর হাকালুকি হাওর পারের কৃষকরা বড় ধরনের লোকসানের মুখে পড়বেন বলে আশঙ্কা করছেন কৃষি সংশ্লিষ্টরা।

হানিফ পারভেজ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :

০২ মে, ২০২৬,  9:12 PM