হবিগঞ্জ জেলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ পালিত হয়েছে
মো: রিপন মিয়া, হবিগঞ্জ প্রতিনিধি :
০২ মে, ২০২৬, 9:10 PM

"সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জ জেলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪১ হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও মাননীয় হুইপ আলহাজ্ব মো: জি কে গউস। সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মো: আবুল হাসেম (রুটিন দায়িত্ব)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ তারেক মাহমুদ, পুলিশ সুপার, হবিগঞ্জ ও ডা. রত্নদীপ বিশ্বাস, সিভিল সার্জন, হবিগঞ্জ।
র্যালি ও আলোচনাসভা জেলা প্রশাসন, হবিগঞ্জ ও বিভাগীয় শ্রম দপ্তর, শ্রীমঙ্গল, মৌলভীবাজাররের আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্তরের শ্রমিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।