ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

যুক্তরাষ্ট্রে প্রচণ্ড ঝড়, তুষারপাত, হাড় কাঁপানো শীত

#
news image

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে শনিবার এক শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হেনেছে। এতে দেশের পূর্বাঞ্চলে লাখো মানুষ তুষার ঝড় পরিস্থিতি, হিমশীতল তাপমাত্রা ও ভ্রমণে মারাত্মক ব্যাঘাতের সম্মুখীন হবে বলে দেশটির আবহাওয়াবিদগণ সতর্ক করেছেন।

সুমেরু অঞ্চলের প্রবল বাতাসসহ এই ঝড় সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের অর্ধেক এলাকা গভীর বরফে চাপা পড়বে। ৬ কোটিরও বেশি মানুষ বিপজ্জনক ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছে।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

কেন্দ্রিয় সমভূমি থেকে মধ্য-আটলান্টিক পর্যন্ত রাজ্যগুলোকে ঝড়ো হাওয়াসহ ভয়ংকর আবহাওয়া সম্পর্কে সতর্ক করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডাব্লিউএস) ।

পশ্চিম কানসাস থেকে মেরিল্যান্ড, ডেলাওয়্যার এবং ভার্জিনিয়া উপকূলীয় রাজ্যগুলোর বিস্তৃত ২,৪০০-কিলোমিটার এলাকায় শীতকালীন ঝড় ছড়িয়ে পড়ার তাৎক্ষণিক সতর্কতা জারি করেছে।

এনডব্লিউএস তার সর্বশেষ প্রতিবেদনে বলেছে, সোমবার পর্যন্ত বিপর্যয়কর শীতের ঝড়, বিপুল পরিমাণ ভারী তুষারপাত ও জমে থাকা বরফ কেন্দ্রিয় সমভূমি অঞ্চল থেকে মধ্য-আটলান্টিক পর্যন্ত এলাকায় বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করবে।’

২০২৫ সালের প্রথম বড় ঝড়টি ইতোমধ্যে ভ্রমণ বিপর্যয় সৃষ্টি করেছে। কানসাস সিটি আন্তর্জাতিক বিমানবন্দর শনিবার বরফ জমার কারণে তার ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে।

এনডাব্লিউএস জানায়, নিউ ইয়র্ক ও পেনসিলভানিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর কিছু অংশ গ্রেট লেক থেকে আসা ‘ভারী লেক-ইফেক্ট স্নো’ এর সম্মুখীন হচ্ছে। পূর্বাভাস সংস্থা অ্যাকুওয়েদার শনিবার বলেছে, এই সপ্তাহে ইতোমধ্যেই তুষারে আবৃত এই অঞ্চলে হ্রদের প্রভাবের মোট তুষার চার ফুট উপরে উঠতে পারে।

এনডাব্লিউএস জানায়, রোববার ভোরে কেন্দ্রিয় সমভূমি এলাকা জুড়ে একটি তুষারঝড় ছড়িয়ে পড়বে। তুষারের কারণে দৃশ্যমানতা হ্রাস পেলে ভ্রমণ অত্যন্ত বিপজ্জনক করে তুলবে। দুর্গম রাস্তা ও গাড়িচালকদের আটকে পড়ার উচ্চ ঝুঁকি রয়েছে।

উত্তর-পূর্ব কানসাস থেকে উত্তর-মধ্য মিসৌরি পর্যন্ত এলাকায় ১৫ ইঞ্চি তুষারপাত হবে। যা এক দশকের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত ।

রাজধানী ওয়াশিংটন পাঁচ ইঞ্চি বা তারও বেশি তুষারে ঢেকে যেতে পারে। আশপাশের এলাকায় ১০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে।

মিসৌরি ও ভার্জিনিয়া রাজ্যের গভর্নররা তাদের রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং তারা এই সপ্তাহের শেস দিকে বিপজ্জনক আবহাওয়ার আশঙ্কা করে সোশ্যাল মিডিয়ায় বাসিন্দাদের সতর্ক করেছেন।

অ্যাপালাচিয়ান পর্বতমালায় পরিস্থিতি বিপজ্জনক হতে পারে। সেপ্টেম্বরের শেষের দিকে সেখানে একটি মারাত্মক হারিকেন জনগোষ্ঠীকে বিধ্বস্ত করে এবং কেনটাকিসহ একাধিক দক্ষিণ-পূর্ব রাজ্যকে ধ্বংস করে।

গভর্নর অ্যান্ডি বেসিয়ার একটি জরুরি বৈঠকে বলেন, ঘূর্ণিঝড় আমাদের রাস্তায় উল্লেখযোগ্য ভাঙন ও বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

আন্তর্জাতিক ডেক্স :

০৫ জানুয়ারি, ২০২৫,  10:26 PM