ঢাকা ১২ মে, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে  গাছাতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা ক্রীড়া সম্পাদক পদে বিজয়ী দরবেশ আলী জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জুলাই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামের অনুপ্রেরণা হয়ে থাকবে: স্পিকার লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত সর্বসম্মত মতামতের ভিত্তিতেই স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১৫০৩ সারা দেশে টিসিবির ট্রাক সেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী নৌবাহিনীর অভিযানে ৩ কোটি ৪০ লাখ মিটার অবৈধ জাল জব্দ

গাজীপুরে  গাছাতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

#
news image

গাজীপুর মহানগরের গাছা থানা এলাকার উজারপাড়া বহরের বাড়ি এলাকায় এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১১ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত শুভ (১৬) নেত্রকোনা জেলার মদন থানা এলাকার গোবিন্দশ্রী গ্রামের মো. আমির মিয়ার ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুভ গাজীপুর মহানগরের শরিফপুর এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন।
সোমবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে তিনি বাসা থেকে বের হন। রাতে বাসায় না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন।
মঙ্গলবার (১২ মে) ভোরে উজারপাড়া এলাকায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। গাছা থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতে শুভকে গলা কেটে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে।

গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহাম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গাছা (গাজীপুর) প্রতিনিধি :

১২ মে, ২০২৬,  9:10 PM