নেত্রকোনায় বাস চাপায় মা-মেয়েসহ নিহত ৩
রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :
৩১ মে, ২০২৬, 9:20 PM

নেত্রকোনা–ময়মনসিহ সড়কে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারি চালিত অটোরিকশায় থাকা মা-মেয়েসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এতে অটোরিকশা চালকসহ আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন। রোববার (৩১ মে) নেত্রকোনা–ময়মনসিংহ সড়কের চল্লিশা বাইপাস মোড় এলাকায় সকাল সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহতরা হলেন- সদর উপজেলার আমলী কেশবপুর গ্রামের নূর জাহান (৪৫), তার মেয়ে স্মৃতি আক্তার (১৫) এবং আরও এক শিশু। আহতদের মধ্যে নূর জাহানের স্বামী আইনুল হকও রয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী মহুয়া পরিবহণের একটি বাস চল্লিশা বাইপাস মোড় এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। হতাহতদের সবার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে এ দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী ঘটনাস্থলে গিয়ে সেখানে স্পিড ব্রেকার ও গোলচত্বর নির্মাণের আশ্বাস দেন। এরপর স্থানীয়রা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।