ঢাকা ৩১ মে, ২০২৬
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের র‍্যালি মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী বাগেরহাটে হত্যার উদ্দেশ্যে হামলা: মামা-ভাগ্নেসহ তিনজন গুরুতর আহত জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায় ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন মানুষ দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন অভিযান ‘পোড়ামাটি নীতি’: নাওয়াফ সালাম ফ্রান্সে এআই খাতে ৮৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপানি প্রতিষ্ঠান সফটব্যাংক ষষ্ঠ বিশ্বকাপে পর্তুগালের নেতৃত্বে রোনাল্ডো, কলম্বিয়ার আশা-ভরসা দিয়াজ নেইমারকে দলে নিয়ে কোন আক্ষেপ নেই আনচেলত্তির

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন মানুষ

#
news image

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

রোববার সকাল থেকেই বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে রাজধানীমুখী মানুষের সরব উপস্থিতি দেখা গেছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবারের ফিরতি যাত্রায় নেই কোনো ভোগান্তি বা উপচে পড়া ভিড়। যাত্রীরা অনেকটা স্বস্তিতেই ফিরছেন তাদের প্রিয় কর্মস্থলে।

সরেজমিনে রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল থেকে আসা বাসগুলোতে যাত্রীদের চাপ স্বাভাবিক রয়েছে। 

ময়মনসিংহ, শেরপুর, জামালপুল ও কিশোরগঞ্জ থেকে আসা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাস্তায় যানজট না থাকায় ও বাসের সংখ্যা পর্যাপ্ত হওয়ায়, এবারের যাতায়াত অত্যন্ত আরামদায়ক হয়েছে। পরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া যায়নি।

নৌপথেও একই চিত্র দেখা গেছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে আসা দক্ষিণাঞ্চলের যাত্রীরা জানিয়েছেন, লঞ্চগুলো অনেকটা ফাঁকা ও পরিচ্ছন্ন ছিল। 

বরিশাল থেকে আসা রফিকুল ইসলাম বলেন, সাধারণত ঈদের পর লঞ্চে পা ফেলার জায়গা থাকে না। কিন্তু এবার পরিস্থিতি বেশ শান্ত। 

বরিশাল থেকে আসা অপরযাত্রী সুমন বলেন, কাল থেকে অফিস করতে হবে। তাই ভিড় এড়াতে আজ সকালেই চলে এলাম।

এবার ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করেছেন। 

দীর্ঘ ছুটি শেষে সোমবার থেকে কর্মস্থলে যোগ দেবেন চাকরিজীবীরা।

নিজস্ব প্রতিবেদক :

৩১ মে, ২০২৬,  9:47 PM