গাজীপুরের রাজবাড়ির দেয়ালে গ্রিল কেটে তৈরি ‘পাখির কুঠরি’
গাজীপুর প্রতিনিধি :
০৬ জুন, ২০২৬, 11:03 PM

নগরায়নের চাপে যখন দিন দিন কমে যাচ্ছে পাখিদের নিরাপদ আবাসস্থল, তখন গাজীপুরের রাজবাড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে দেখা গেছে এক অভিনব ও মানবিক উদ্যোগ। কার্যালয়ের দেয়ালের গ্রিল কেটে তৈরি করা হয়েছে বেশ কিছু ‘পাখির কুঠরি’, যা এখন পথচারী, দর্শনার্থী ও প্রকৃতিপ্রেমীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের ভবনের বিভিন্ন অংশে গ্রিলের ফাঁকা জায়গাগুলোকে পরিকল্পিতভাবে ছোট ছোট কুঠরিতে রূপ দেওয়া হয়েছে। এসব কুঠরিতে ইতোমধ্যে চড়ুইসহ বিভিন্ন প্রজাতির পাখির আনাগোনা শুরু হয়েছে। কর্মব্যস্ত সরকারি দপ্তরের দেয়াল যেন হয়ে উঠেছে পাখিদের নিরাপদ আবাস।
স্থানীয়দের মতে, সাধারণত সরকারি ভবন মানেই কংক্রিটের কাঠামো। কিন্তু রাজবাড়ি ডিসি কার্যালয়ের এই উদ্যোগ প্রকৃতি ও জীববৈচিত্র্যের প্রতি প্রশাসনের দায়িত্বশীলতার এক অনন্য উদাহরণ। অনেকেই ভবনের দেয়ালে তৈরি পাখির কুঠরির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।
পরিবেশ সচেতন নাগরিকরা বলছেন, শহরাঞ্চলে পুরোনো গাছ কাটা ও নতুন ভবন নির্মাণের কারণে পাখিদের বাসা বাঁধার জায়গা দিন দিন সংকুচিত হচ্ছে। এমন পরিস্থিতিতে ভবনের অব্যবহৃত অংশকে পাখিদের আশ্রয়স্থলে পরিণত করার উদ্যোগ অন্যদের জন্যও অনুসরণীয় হতে পারে।
প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এই ব্যতিক্রমী বার্তা এখন গাজীপুরের মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। ছোট্ট এই উদ্যোগ যেন বড় একটি বার্তা দিচ্ছে— উন্নয়নের পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষাও সমান গুরুত্বপূর্ণ।