ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

গাজীপুরে ১৯১ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

#
news image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ১৯১টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৭ জুন) সকাল ১১টায় কোনাবাড়ী আমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিটি পরিবারকে ১৫ কেজি করে চাল প্রদান করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানের সহধর্মিনী আজমেরী রহমান মুন্নি।
প্রধান অতিথির বক্তব্যে আজমেরী রহমান মুন্নি বলেন, "আপনারা ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন এবং মজিবুর রহমানকে এমপি বানিয়েছেন। ফলশ্রুতিতে, প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের এমপি মজিবুর রহমানের মাধ্যমে এই ঈদ উপহার খাদ্য সামগ্রী পাঠিয়েছেন।" তিনি দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এছাড়াও কোনাবাড়ীমেট্রো থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মালেক শিকদার, আমজাদ হোসেন সরকার, ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আওয়াল সরকার, কোনাবাড়ী মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল হাসান রবি, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খায়রুল হাসান মামুন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান রুবেল,কোনাবাড়ী মেট্রো থানা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার তামান্না, এছাড়াও স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। ত্রাণ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় অসহায় মানুষগুলো।

গাজীপুর প্রতিনিধি :

০৭ জুন, ২০২৬,  8:02 PM