বাহুবলে ১০ বছরের চা শ্রমিক কন্যাকে ধর্ষণ
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :
২১ জুন, ২০২৬, 8:26 PM

হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর চা বাগানে ১০ বছর বয়সী এক শিশু (চা শ্রমিকের কন্যা) ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় গত বৃহস্পতিবার বাহুবল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের পর আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন—রশিদপুর চা বাগানের মৃত মোহাম্মদ বশির মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল মিয়া (৬৫)। এদিকে ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রশিদপুর চা বাগানের শ্রমিক মোহাম্মদ ইসমাইল মিয়া পবিত্র ঈদুল আজহার দুই দিন আগে ওই শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। লোকলজ্জা ও ভয়ে শিশুটি প্রথমে বিষয়টি তার পরিবারের কাছে গোপন রাখে। তবে ঘটনার কিছুদিন পর শিশুটির তীব্র পেট ব্যথা শুরু হয় এবং সে শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে।
অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসা চলাকালীনও পুরোপুরি সুস্থ না হওয়ায়, একপর্যায়ে শিশুটি তার সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনার বিবরণ অভিভাবকদের খুলে বলে।
ঘটনাটি জানার পর শিশুটির পরিবার স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার এবং রশিদপুর চা শ্রমিক ইউনিয়নের সভাপতিকে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে তাদের পরামর্শ ও সহযোগিতায় শিশুটিকে নিয়ে বাহুবল মডেল থানায় হাজির হয়ে ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত বৃদ্ধ ইসমাইল মিয়াকে গ্রেফতার করে।
বাহুবল মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভুক্তভোগী শিশুর যথাযথ চিকিৎসা ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।