ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
অসহায় বিধবাকে বিয়ে করে চুরির অপবাদ: এলাকাছাড়া নবদম্পতি, একঘরে চাচাতো ভাই ! নওগাঁয় ৩৮ জন জটিল রোগীকে ৯ লাখ টাকার চিকিৎসা সহায়তা মাধবপুরে প্রশাসনের ‘নাকের ডগায়’ অবৈধ সিলিকা-বালু উত্তোলন, নেপথ্যে ইফতিখার চক্র বাগেরহাটে মায়ের জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, ছেলের সংবাদ সম্মেলন গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপি-যুবদল সংঘর্ষ, সাংবাদিক আহত সালনায় কৃষক কার্ডের কার্যক্রম পরিদর্শন করেন সাবেক কাউন্সিলর শাহিন আলম সালনা নাসির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ নিয়ে ম্যানেজিং কমিটির ক্ষোভ  গাজীপুরে জোলারপাড় প্রাইম মডেল স্কুলের শতভাগ রেজাল্ট রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

#
news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন।

আজ বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র হস্তান্তর করেন।

বৈঠক সূত্রে জানা যায়, স্থায়ী কমিটির বৈঠকে দলের চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করেন। ওই ঘোষণার পরপরই তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং পদত্যাগপত্র জমা দেন।

উক্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :

১৩ আগস্ট, ২০২৬,  9:49 PM