বাগেরহাটে মায়ের জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, ছেলের সংবাদ সম্মেলন
সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :
১৩ আগস্ট, ২০২৬, 11:28 PM

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মায়ের নামে কেনা ১ একর ৮৩ শতক জমি জবরদখলের চেষ্টা, গাছ কাটতে বাধা, ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন জমির দাবিদার মো. আব্দুল কুদ্দুস শেখ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব লিখিত অভিযোগ তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কুদ্দুস শেখ জানান, উপজেলার মৌভোগ এলাকায় তাঁর মায়ের নামে ৭৮৫/৮৮ নম্বর দলিলে কেনা ১ একর ৮৩ শতক জমি রয়েছে। ওই জমি নিয়ে স্থানীয় শিবনাথ ঘোষ, বিশ্বনাথ ঘোষ, সুব্রত ঘোষ, দিপা ঘোষ ও রত্না ঘোষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিষয়ে যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত তাঁর মায়ের পক্ষে রায় ও আদেশ প্রদান করলেও প্রতিপক্ষ তা মানছে না।
তিনি অভিযোগ করেন, নিজ জমিতে গেলে প্রতিপক্ষরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখায়। এমনকি আদালতের আদেশের তোয়াক্কা না করে জমির গাছ কাটতে বাধা প্রদানসহ তাঁকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হচ্ছে। এর আগে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে গণ্যমান্য ব্যক্তিরা ব্যর্থ হন। পরবর্তীতে এ ঘটনায় ফকিরহাট থানায় একটি মামলা (জিআর ১০১/২৪) দায়ের করা হয়।
কুদ্দুস শেখ আরও অভিযোগ করে বলেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁকে নানামুখী হয়রানি করা হয়েছে। ওই সময় তাঁর বিরুদ্ধে পাঁচটি রাজনৈতিক নাশকতার মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হয়। তৎকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে তাঁর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও সম্পদ দখলের ঘটনাও ঘটে বলে দাবি করেন তিনি।
তিনি অভিযোগ করেন, বর্তমানেও তাঁর পরিবার একই ধরনের চাপ ও হয়রানির শিকার হচ্ছে। সংবাদ সম্মেলন থেকে তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে এ সময় শেখ খাইরুজ্জামান লাভলা, শেখ শহিদুল ইসলাম ও শেখ পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।