বাহুবলে চাঞ্চল্যকর জোড়া খুনের ২ নং আসামি মোশাহিদ মেম্বার গ্রেপ্তার
মোঃ তাউছ মিয়া, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :
১৪ জুলাই, ২০২৬, 8:49 PM

হবিগঞ্জের বাহুবল উপজেলার বহুল আলোচিত আদিত্যপুর আব্দাফৌজদা জোড়া খুনের মামলার এজাহারভুক্ত ২ নং আসামি ও ইউপি সদস্য মোশাহিদ আলীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার (১৩ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার মিরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোশাহিদ আলী উপজেলার তেলিকান্দি গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, আদিত্যপুরের গাবরু মিয়ার ছেলে মোহাম্মদ হেলাল মিয়া হত্যা মামলার পর থেকে এই আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁকে আইনের আওতায় আনতে বাহুবল থানা পুলিশ ও র্যাব-৯ এর একটি যৌথ টিম দীর্ঘদিন ধরে গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল। গতকাল রাতে মিরপুর বাজার এলাকায় তাঁর অবস্থানের সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী এক বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ ও বাহুবল থানা পুলিশের একটি যৌথ টিম অভিযান চালিয়ে হত্যা মামলার ২ নং আসামি মোশাহিদ মেম্বারকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তাঁকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।”
উল্লেখ্য, চাঞ্চল্যকর এই জোড়া খুনের মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতেও বাহুবল থানা পুলিশের চিরুনি অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।