ঢাকা ০১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩ বাগেরহাটে পুত্রবধূ ও তার পরিবারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলন ফটিকছড়িতে জমির বিরোধে ভাইয়ের মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য বোন আটক রাজশাহীতে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সরিষাবাড়ীতে দুই সন্তানের জননীসহ সাবেক পুলিশ সদস্য আটক, পরে চম্পট বাগেরহাট জেলা আইনজীবী সমিতি নির্বাচনে দীপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে রাজধানীর সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী ধৰ্ম দিয়ে বিভাজনের অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের সম্পর্ক নয়, যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে সরকার: শেখ বশিরউদ্দীন লাইফ জ্যাকেট ছাড়াই পদ্মায় পারাপার, ইজারায় অনিয়মের অভিযোগ

সম্পর্ক নয়, যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে সরকার: শেখ বশিরউদ্দীন

#
news image

বিজেএমসি ও বিটিএমসির বন্ধ থাকা মিলগুলো চালুর ক্ষেত্রে সরকার কোনো ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে নয়, বরং বিনিয়োগকারীর যোগ্যতা ও প্রস্তাবের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, “সততা, নিষ্ঠা ও দ্রুততার সাথে ওপেন টেন্ডারের মাধ্যমে এসব কাজ সম্পন্ন করা হবে।”

রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কুড়িগ্রাম টেক্সটাইল মিল লিজ পদ্ধতিতে পরিচালনায় বিটিএমসি এবং ওয়েস্টানি ইঞ্জিনিয়ারিং (প্রা.) লি.-এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, বিজেএমসি ও বিটিএমসির প্রায় ৪৫ থেকে ৫০টির মতো প্রতিষ্ঠান পিপিপি বা লিজের মাধ্যমে উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে গত ছয় মাসে তিনটি মিল হস্তান্তর হয়েছে এবং আরও বেশ কিছুর প্রক্রিয়া চলমান। সম্ভাব্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ইনফ্রাস্ট্রাকচার পুরোপুরি তৈরি আছে, সামান্য সংস্কার করলেই দ্রুত উৎপাদনে যাওয়া সম্ভব। এই রিসোর্স ব্যবহার করে নিজেরা ও দেশকে লাভবান করুন, অর্থনীতি ও কর্মসংস্থানে অবদান রাখুন।”

অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ বলেন, “বন্ধ থাকা মিলগুলো পুনরায় চালুর জন্য মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে। কুড়িগ্রামে উপযোগী কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে স্থানীয় বাসিন্দারা সরাসরি উপকৃত হবেন।”

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ বলেন, “আমরা কুড়িগ্রামে কর্মসংস্থান বৃদ্ধি এবং পরিবেশবান্ধব শিল্প গড়ে তুলতে চাই, যাতে স্থানীয় মানুষ উপকৃত হয়।”

পরে বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান এবং ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিটিএমসি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান। এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, আরিফুর রহমান খান, মঈনুল ইসলাম, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো. শহিদুল ইসলামসহ মন্ত্রণালয় ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :

৩১ জুলাই, ২০২৬,  8:15 PM