ঢাকা ০১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩ বাগেরহাটে পুত্রবধূ ও তার পরিবারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলন ফটিকছড়িতে জমির বিরোধে ভাইয়ের মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য বোন আটক রাজশাহীতে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সরিষাবাড়ীতে দুই সন্তানের জননীসহ সাবেক পুলিশ সদস্য আটক, পরে চম্পট বাগেরহাট জেলা আইনজীবী সমিতি নির্বাচনে দীপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে রাজধানীর সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী ধৰ্ম দিয়ে বিভাজনের অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের সম্পর্ক নয়, যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে সরকার: শেখ বশিরউদ্দীন লাইফ জ্যাকেট ছাড়াই পদ্মায় পারাপার, ইজারায় অনিয়মের অভিযোগ

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে রাজধানীর সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

#
news image

ছুটির দিনে রাজধানী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন প্রধান সড়কের পরিষ্কার-পরিচ্ছন্নতা সরেজমিনে দেখতে বের হয়েছেন প্রধানমন্ত্রী।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরাঞ্চলের বিভিন্ন সড়ক ঘুরে দেখেন তিনি। প্রধানমন্ত্রী নিজে গাড়ি ড্রাইভ করে পরিদর্শনে বের হন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

উপ-প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী সবসময়ই ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ‘ক্লিন সিটিতে’ রূপান্তর করার ওপর গুরুত্ব দিয়ে আসছেন। এরই অংশ হিসেবে সিটি কর্পোরেশনের আওতাধীন রাস্তাগুলোর পরিচ্ছন্নতার বাস্তব অবস্থা দেখতে তিনি নিজে মাঠে নামেন।

বিকেল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে নিজে গাড়ি চালিয়ে বের হন প্রধানমন্ত্রী। পরিদর্শনকালে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর গাড়িটি শ্যামলী এলাকা অতিক্রম করে। পরবর্তীতে তিনি বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, শেওড়াপাড়া ও কচুক্ষেতসহ রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখেন। প্রায় আড়াই ঘণ্টা পরিদর্শনের পর মাগরিবের নামাজের সময় তিনি পুনরায় গুলশানের বাসভবনে ফিরে আসেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর গাড়িতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।

নিজস্ব প্রতিবেদক :

৩১ জুলাই, ২০২৬,  8:27 PM