ঢাকা ০১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩ বাগেরহাটে পুত্রবধূ ও তার পরিবারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলন ফটিকছড়িতে জমির বিরোধে ভাইয়ের মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য বোন আটক রাজশাহীতে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সরিষাবাড়ীতে দুই সন্তানের জননীসহ সাবেক পুলিশ সদস্য আটক, পরে চম্পট বাগেরহাট জেলা আইনজীবী সমিতি নির্বাচনে দীপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে রাজধানীর সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী ধৰ্ম দিয়ে বিভাজনের অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের সম্পর্ক নয়, যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে সরকার: শেখ বশিরউদ্দীন লাইফ জ্যাকেট ছাড়াই পদ্মায় পারাপার, ইজারায় অনিয়মের অভিযোগ

বাগেরহাট জেলা আইনজীবী সমিতি নির্বাচনে দীপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

#
news image

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে 'গণতান্ত্রিক আইনজীবী প্যানেল' মনোনীত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু সভাপতি এবং 'সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ' মনোনীত অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন মল্লিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে দীপু ২৪১ ভোট এবং জালাল ২৫০ ভোট পান।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির ভবনে বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে রাত ১২টার দিকে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ১৭টি পদের বিপরীতে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী প্যানেলের অ্যাডভোকেট আব্দুল ওলি (২৩৩ ভোট), কনিষ্ঠ সহ-সভাপতি পদে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট শেখ মো. সাহিবুর রহমান সাহেব (২২০ ভোট) এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে গণতান্ত্রিক আইনজীবী প্যানেলের অ্যাডভোকেট এস এম মাহবুব মোর্শেদ লালন (২৪৫ ভোট) বিজয়ী হয়েছেন।

অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে অর্থ ও হিসাববিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ মনিরুজ্জামান (২৬৫ ভোট), গ্রন্থ ও আসবাবপত্রবিষয়ক সহকারী সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মকবুল হোসেন (১৮৯ ভোট), ক্রীড়াবিষয়ক সহকারী সম্পাদক পদে অ্যাডভোকেট মো. সাজ্জাদ হোসাইন (২৫৬ ভোট) এবং সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সহকারী সম্পাদক পদে অ্যাডভোকেট বি এম নুরুল ইসলাম (১৬৯ ভোট) নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন—অ্যাডভোকেট শারমিন আক্তার, অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সুমন, অ্যাডভোকেট মো. সাইদুল ইসলাম এলিন, অ্যাডভোকেট বিজয়া লোপা, অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা, অ্যাডভোকেট ফকির ইসাদুল হক, অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস ও অ্যাডভোকেট হৃদয়।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ দত্ত জানান, অত্যন্ত শান্তিপূর্ণ ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট এস এম নওরোজ মহীত, অ্যাডভোকেট মো. রেজওয়ানুর রহমান মোল্লা ও অ্যাডভোকেট মোছা. মেহেরুন্নেছা।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

৩১ জুলাই, ২০২৬,  8:30 PM