ঢাকা ০৩ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
শিল্পকলা একাডেমিতে আগামীকাল জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর, সহযোগীদের ৫ দিন দ্রুত চুক্তির শর্তে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের জুলাইয়ে প্রবাসী রেমিট্যান্স বেড়ে ২.৮৬ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১৫.৪ শতাংশ সব প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালু করা হবে: প্রতিমন্ত্রী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বাগেরহাটে কাব্যগ্রন্থ ‘অষ্টক’-এর মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা চরভদ্রাসনে কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় নওগাঁয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন মাধবপুরে পরিবেশ আইন লঙ্ঘনে ২ প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

ফটিকছড়িতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

#
news image

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ এবং নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ শফিকুন নূর মাওলা গণমিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম রেজার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। এ সময় ক্রীড়া সংশ্লিষ্ট শিক্ষক এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ টুর্নামেন্ট ও নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের নিবন্ধন, খেলোয়াড় নির্বাচন, প্রতিযোগিতার সময়সূচি, মাঠ প্রস্তুতি, শৃঙ্খলা, নিরাপত্তা, রেফারিং এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, “শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা সম্ভব। তাই সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে এ প্রতিযোগিতা সফল করার জন্য কাজ করতে হবে।”
এ সময় উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সভা শেষে উভয় প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে সকলে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

০২ আগস্ট, ২০২৬,  10:07 PM