চরভদ্রাসনে কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়
লিয়াকত আলী, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
০২ আগস্ট, ২০২৬, 11:00 PM

মাদকমুক্ত, যানজটমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করে ফরিদপুরের চরভদ্রাসনে স্থানীয় কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ।
আজ রোববার (২ আগস্ট) উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে প্রশাসন এবং স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে এসব সভা অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতে নবাগত ইউএনও মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী ও উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম। রাজনৈতিক নেতাদের সঙ্গে আয়োজিত সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মোজাফফর হোসেন জাফর।
এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্যা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা, সাবেক সহ-সভাপতি মো. শাহজাহান শিকদার, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস আলী, মঞ্জুরুল হক মৃধা, ফারুক হোসেন মৃধা, গোলাম মোস্তফা, রেশাদ বেগ, ছাত্রদল নেতা শুভ সালাউদ্দিন মোল্যা, আল-আমিন মোল্যা, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ আল ফারুকী এবং ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী ও জাহাঙ্গীর কবির বেপারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরবর্তীতে দুপুর ১২টায় নবাগত ইউএনও বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে অপর এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় বীর মুক্তিযোদ্ধা মো. ফখরুজ্জামান মাস্টার, আব্দুর রাজ্জাক, প্রকৌশলী হাবিবুল্লাহ এবং সাংবাদিকদের পক্ষে মো. মেজবাহ উদ্দিন, আবুল কালাম, লিয়াকত আলী লাভলু, আব্দুস ছালাম, আব্দুস সবুর কাজল, আসলাম বেপারী ও মোস্তফা মাহমুদ ফানু প্রমুখ বক্তব্য দেন।
আলোচনায় বক্তারা চরাঞ্চলের বেদখল হওয়া জমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের ফিরিয়ে দেওয়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং মাদক ও বখাটেপনা রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য নবাগত ইউএনও’র প্রতি আহ্বান জানান।
জবাবে নবাগত ইউএনও মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, “চরভদ্রাসন ছোট হলেও এটি সম্ভাবনাময় একটি উপজেলা। একে মাদকমুক্ত, পরিচ্ছন্ন ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।” তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।