ঢাকা ০৩ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
শিল্পকলা একাডেমিতে আগামীকাল জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর, সহযোগীদের ৫ দিন দ্রুত চুক্তির শর্তে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের জুলাইয়ে প্রবাসী রেমিট্যান্স বেড়ে ২.৮৬ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১৫.৪ শতাংশ সব প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালু করা হবে: প্রতিমন্ত্রী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বাগেরহাটে কাব্যগ্রন্থ ‘অষ্টক’-এর মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা চরভদ্রাসনে কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় নওগাঁয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন মাধবপুরে পরিবেশ আইন লঙ্ঘনে ২ প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

নওগাঁয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

#
news image

বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা।

আজ রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় সংলগ্ন নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়।

পরে সেখানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর নওজোয়ান মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম (পিপিএম), রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, নওগাঁ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, নার্সারি মালিক সমিতি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, এবারের মেলায় মোট ৪৪টি নার্সারি ও পরিবেশবাদী সংগঠনের স্টল অংশ নিয়েছে। এই বৃক্ষ মেলা আগামী ৮ আগস্ট পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে।

নওগাঁ প্রতিনিধি :

০২ আগস্ট, ২০২৬,  10:55 PM