চরভদ্রাসনে আ. গফুর মুন্সী ফাউন্ডেশনের উদ্যোগে ১১৭ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
লিয়াকত আলী লাভলু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
০২ আগস্ট, ২০২৬, 10:15 PM

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মাথাভাঙ্গা আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত ১১৭টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে আ. গফুর মুন্সী ফাউন্ডেশন। আজ রবিবার (২ আগস্ট) বিকেল ৩টায় আশ্রয়ণ প্রকল্প প্রাঙ্গণে এই ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মোল্লা এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর।
অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক উপজেলা বিএনপি সভাপতি শাজাহান সিকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কুদ্দুস (ভিপি বাদশা), বিএনপি নেতা ফারুক হোসেন মৃধা, উপজেলা বিএনপির প্রস্তুতি কমিটির সদস্য মঞ্জুরুল হক মৃধা, আলহাজ্ব মৃধা আ. গফুর মুন্সী ফাউন্ডেশনের পরিচালক শাহাদাত হোসেন ও আশরাফুল ইসলাম, আব্দুর রাজ্জাক মাস্টার, সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, আ. গফুর মুন্সী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, মসজিদ নির্মাণে সহযোগিতা, কর্মসংস্থানের লক্ষ্যে রিকশা-ভ্যান প্রদান, চিকিৎসা সহায়তা এবং দুর্যোগে পাশে দাঁড়ানো এই ফাউন্ডেশনের নিয়মিত কার্যক্রমের অংশ।
এ দিন প্রতিটি পরিবারের হাতে ২৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ এবং ১ প্যাকেট মুড়ি তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা সমাজের বিত্তবানদের প্রতি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তারা বলেন, এ ধরনের উদ্যোগ অন্যদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে। ত্রাণ পেয়ে উপকারভোগী পরিবারগুলো ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।