ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
ভবিষ্যতে সুযোগ পেলে ৩ নং ওয়ার্ডের উন্নয়ন ও মাদকমুক্ত করবো - কাবিল মোল্লা  গাজীপুরে বিএনপির নেতাকর্মীদের আয়োজনে আনন্দ ভ্রমন ও সাংস্কৃতিক অনুষ্ঠান  বাগেরহাটে দুটি ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় আলাদা তদন্ত কমিটি গঠন কালিয়াকৈরে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন: স্ত্রী হত্যার দায়ে স্বামীর স্বীকারোক্তি শিকদার মল্লিক ইউনিয়নে চেয়ারম্যান পদে আব্দুল আল মামুন বাবুর প্রার্থিতা নিয়ে ব্যাপক আলোচনা যমুনায় ভেটুয়া সেতুর স্বপ্নে নতুন আশার আলো: স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল লাখাইয়ে খাঁচায় গাঁজা চাষ, ১ কেজি গাঁজার গাছসহ গ্রেফতার ১ রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা মাধবপুরে রঘুনন্দন ছড়ায় প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আর আওয়ামী লীগ না করার ঘোষণা গাজীপুর মহানগর নেতা মামুন মণ্ডলের

জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিতের মাধ্যমেই রাষ্ট্র শক্তিশালী হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

#
news image

সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে কিংবা তাঁদের মুখ বন্ধ করে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণকে অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল বেসরকারি দুটি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরবর্তীতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

অনুষ্ঠানে দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করতে প্রয়োজনীয় নীতি সহায়তার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক অধিকারের পাশাপাশি মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি। সরকারের পক্ষ থেকে মূল উদ্যোক্তাদের সহায়তা করা গেলে একদিকে যেমন নতুন কর্মসংস্থান ও জীবনের নিশ্চয়তা তৈরি হবে, অন্যদিকে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটবে।

বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগ বৃদ্ধিতে জোর দিয়ে সরকারপ্রধান বলেন, সরকার বিদেশি বিনিয়োগ প্রত্যাশা করে, তবে দেশীয় নিজস্ব বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের সমানভাবে উৎসাহিত করতে হবে। তাদের ব্যবসা ও বিনিয়োগের জন্য সরকারের পক্ষ থেকে যতটুকু নীতি সহায়তা দরকার, তা নিশ্চিত করা হবে।

সব শ্রেণি-পেশার মানুষের সুযোগ নিশ্চিত করে একটি সুন্দর ও কল্যাণমুখী রাষ্ট্র গড়াই সরকারের মূল উদ্দেশ্য উল্লেখ করে তিনি তিনটি মিলের দায়িত্ব নেওয়া দুটি ব্যবসায়ী গ্রুপকে ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানগুলোর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী এবং হ্যামকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম মোস্তফাসহ বিজেএমসি ও সংশ্লিষ্ট লিজ নেওয়া প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :

১২ আগস্ট, ২০২৬,  9:37 PM