ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
ভবিষ্যতে সুযোগ পেলে ৩ নং ওয়ার্ডের উন্নয়ন ও মাদকমুক্ত করবো - কাবিল মোল্লা  গাজীপুরে বিএনপির নেতাকর্মীদের আয়োজনে আনন্দ ভ্রমন ও সাংস্কৃতিক অনুষ্ঠান  বাগেরহাটে দুটি ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় আলাদা তদন্ত কমিটি গঠন কালিয়াকৈরে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন: স্ত্রী হত্যার দায়ে স্বামীর স্বীকারোক্তি শিকদার মল্লিক ইউনিয়নে চেয়ারম্যান পদে আব্দুল আল মামুন বাবুর প্রার্থিতা নিয়ে ব্যাপক আলোচনা যমুনায় ভেটুয়া সেতুর স্বপ্নে নতুন আশার আলো: স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল লাখাইয়ে খাঁচায় গাঁজা চাষ, ১ কেজি গাঁজার গাছসহ গ্রেফতার ১ রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা মাধবপুরে রঘুনন্দন ছড়ায় প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আর আওয়ামী লীগ না করার ঘোষণা গাজীপুর মহানগর নেতা মামুন মণ্ডলের

প্রযুক্তির দ্রুত পরিবর্তনের যুগে তরুণরাই নতুন সভ্যতার চালিকাশক্তি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

#
news image

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) আবির্ভাবসহ নতুন ইকোসিস্টেমে প্রতিদিন যে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তা মোকাবিলায় তরুণদের হাতে সঠিক জ্ঞান ও দক্ষতা তুলে দেওয়া রাষ্ট্রের প্রধান কর্তব্য।

আজ বুধবার (১২ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘আন্তর্জাতিক যুব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘২০২৬—ডিফরেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’ প্রতিপাদ্য নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

তথ্যমন্ত্রী বলেন, প্রযুক্তির দ্রুত বিবর্তনের কারণে জ্ঞান এখন আর স্থির কিছু নয়। কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের পাশাপাশি নতুন প্রযুক্তিনির্ভর সংকট মোকাবিলায় তরুণদের উপযুক্ত দক্ষতা অর্জনে আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও জোর দিতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সরকার তরুণ সমাজের সক্ষমতার ওপর পূর্ণ আস্থা রাখে। ক্রীড়া, সৃজনশীলতা এবং জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ফরেন সার্ভিস একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদেশি অতিথি এবং তরুণ উদ্যোক্তা ও যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :

১২ আগস্ট, ২০২৬,  9:40 PM