‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজকে আয়নার মতো সঠিক পথ দেখায়’: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
২৭ জুলাই, ২০২৬, 11:33 PM

গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা পেশার অস্তিত্ব ছাড়া কোনো সভ্য সমাজ চলতে পারে না। এ পেশায় নিজের বিবেক, মেধা ও সততা চর্চার অনেক বড় সুযোগ রয়েছে।
আজ সোমবার বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে ‘বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
তথ্যমন্ত্রী বলেন, "সমাজ ও রাষ্ট্রকে প্রতি মুহূর্তেই আয়নার সামনে দাঁড় করিয়ে রাখতে হয়, যাতে তারা ভুল পথে চালিত না হয়। আর এই গুরুত্বপূর্ণ কাজটি করাই দায়িত্বশীল সাংবাদিকতার মূল লক্ষ্য।" তবে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এ পেশাকে সার্বিকভাবে পৃষ্ঠপোষকতা দেওয়ার মতো কোনো শক্তিশালী কাঠামো এখনো গড়ে ওঠেনি।
বর্তমান সাংবাদিকতার নানাবিধ চ্যালেঞ্জ ও প্রযুক্তির রূপান্তর তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে অপতথ্য ফিল্টারিং করা এবং বস্তুনিষ্ঠ তথ্য আলাদা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন সাংবাদিকতা পেশাকে দুই ধরনের ব্যক্তি ব্যবহার করছেন। একদল এই চ্যালেঞ্জ গ্রহণ করে বস্তুনিষ্ঠ কাজ করছেন, আর অন্যদল পেশাটিকে কলঙ্কিত করার চেষ্টা করছেন। এ কারণে সাংবাদিকতার একটি স্পষ্ট সংজ্ঞা নির্ধারণ এবং ব্ল্যাকমেলিং ও প্রকৃত সাংবাদিকতাকে পৃথক করা জরুরি হয়ে পড়েছে। তিনি স্পষ্ট করেন, এই পার্থক্য নিশ্চিত করা শুধু রাষ্ট্রের কাজ নয়, এতে সাংবাদিকদেরও সক্রিয় অংশীদারিত্ব লাগবে।
নতুন যুগের প্রযুক্তির সাথে তাল মেলানোর ওপর জোর দিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, "বর্তমানে সাংবাদিকতা ডেটা, ভিডিও ও অডিও জার্নালিজমে রূপান্তরিত হয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তিত হতে না পারলে সঙ্গত কারণেই এ পেশা পিছিয়ে পড়বে।" বিত্তবান হওয়ার সম্ভাবনা নেই জেনেও যারা এই মহৎ পেশায় আত্মনিয়োগ করেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মন্ত্রী।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছিরের (বাছির জামাল) সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণ ট্রাস্ট বোর্ডের সদস্য কাওছার হোসেন খন্দকার, বিএফইউজে-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী অসচ্ছল ও অসুস্থ সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এর আগে সকালে তিনি বরিশালের চরকাউয়া এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।