ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
‘হৃদয়ে ঢাকা-৪১৬’: মধুমিতায় সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, বরেণ্যদের সম্মাননা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৭০২ জন অনন্য সৌন্দর্যের আধার হাকালুকি হাওর শাল্লায় বর্ণিল আয়োজনে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত পালংখালীতে এজেন্ট ব্যাংক জালিয়াতি: গ্রাহকদের মানববন্ধন ও সড়ক অবরোধ সরিষাবাড়ীতে আ’লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ রাজশাহীতে জমকালো আয়োজনে ডিসি গোল্ডকাপ ফুটবল শুরু তেঁতুলিয়ায় বুড়াবুড়ি ইউনিয়নবাসীর জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন চেয়ারম্যান তারেক বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১৬২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা: গ্রেপ্তার ১ নরসিংদীর এডিসি মাহমুদা বেগমকে বদলি ও অবমুক্ত

তেঁতুলিয়ায় বুড়াবুড়ি ইউনিয়নবাসীর জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন চেয়ারম্যান তারেক

#
news image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নবাসীর জন্য দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একটি মানসম্মত অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. তারেক হোসেন।

জানা গেছে, ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব ও দ্রুত জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রায় এক মাস আগে সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন ও উদ্যোগে এই অ্যাম্বুলেন্স সেবা চালু করেন তিনি।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তারেক হোসেন বলেন, “আমাদের ইউনিয়নের কোনো সাধারণ মানুষ যেন জরুরি চিকিৎসার অভাবে কিংবা উপযুক্ত যানবাহনের সংকটে কষ্ট না পান, মূলত সেই লক্ষ্যেই এই উদ্যোগ। এটি কেবল একটি অ্যাম্বুলেন্স নয়, বরং ইউনিয়নবাসীর জন্য একটি জরুরি জীবনরক্ষাকারী সেবা। দিন-রাত ২৪ ঘণ্টার যেকোনো মুহূর্তে সাধারণ মানুষ এ সুবিধা পাবেন।”

সেবার খরচের বিষয়ে তিনি আরও জানান, “শুধুমাত্র জ্বালানি তেল খরচ ও চালকের পারিতোষিক দিলেই চিকিৎসার প্রয়োজনে যেকোনো রোগী এ সেবা গ্রহণ করতে পারবেন। তবে কারও পক্ষে যদি তেল খরচ ও চালকের পারিতোষিক বহন করা কষ্টসাধ্য হয়, তবে তিনি সম্পূর্ণ বিনামূল্যে এ সেবা পাবেন।” তিনি উল্লেখ করেন, কার্যক্রম শুরুর প্রথম মাস থেকেই বহু রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে এ সেবা দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে বুড়াবুড়ি ইউনিয়নে কোনো জরুরি অ্যাম্বুলেন্স সুবিধা না থাকায় অসচ্ছল ও মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে চরম ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে গর্ভবতী নারী ও প্রবীণ রোগীদের দূরবর্তী স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তরের ক্ষেত্রে স্বজনদের বড় ধরনের সংকটে পড়তে হতো। চেয়ারম্যানের এই মানবিক ও জনকল্যাণমুখী পদক্ষেপে ইউনিয়নজুড়ে সাধারণ মানুষের মাঝে প্রশংসার সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই অ্যাম্বুলেন্স সেবা চালু হওয়ায় তাঁদের দীর্ঘদিনের একটি বড় সমস্যার স্থায়ী সমাধান হয়েছে। এর ফলে এখন যেকোনো জরুরি প্রয়োজনে মুমূর্ষু রোগীদের দ্রুত ও নিরাপদে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে।

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি :

২২ আগস্ট, ২০২৬,  8:32 PM