সরিষাবাড়ীতে আ’লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
২২ আগস্ট, ২০২৬, 8:40 PM

জামালপুরের সরিষাবাড়ীতে ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম গোলাম মোস্তফা ফকিরের বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর ‘মিথ্যা মামলা, অত্যাচার ও নিপীড়নের’ অভিযোগ তুলে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল।
শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের বারইপটল ব্রিজপাড় এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ভাটারা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম হোসেন বাচ্চু, জাহিদুল ইসলাম তারা, প্রভাষক ইমরান হোসেন বাবু ও সালেহীন সাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব খাটিয়ে সাধারণ নিরীহ মানুষকে কোনোভাবেই হয়রানি বা নিপীড়ন করা যাবে না। তাঁরা অবিলম্বে এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।