ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

অজ্ঞান পার্টির ফাঁদে প্রান গেলো ব্যবসায়ির।

#
news image

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মগটুলা ইউনিয়নের মধুপুর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী শাহজাহান কবির (৫০) নামের এক ব্যবসায়ী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ হারিয়েছেন। আজ সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তিনি ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এর আগে গতকাল রবিবার দুপুর ৩টার দিকে ময়মনসিংহ ব্রিজে অজ্ঞান পার্টির কবলে পড়েন তিনি। পরে ময়মনসিংহের উত্তরবঙ্গ বাস টার্মিনাল এলাকা থেকে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. অলি উল্লাহ সরকার।

নিহতের শাহজাহানের বাড়ি উপজেলার রাজিবপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামে। তিনি ওই গ্রামের  ইয়াকুব আলী মাস্টারের ছেলে। এ ঘটনায় পরিবার ও এলাকায় নেমেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারি যেন থামছেই না।

নিহতের ভাতিজা মো. এনামুল হক জানান, আমার চাচা খুব সাদা মনের মানুষ ছিলেন। ব্যবসায়িক কাজে বাসা বের হয়ে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গিয়েছেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলী ফকির বলেন, শুনেছি এক লোক টাকা পেত শাহজাহানের কাছে। টাকা নিয়ে ময়মনসিংহ যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে যায় সে। পরে ঘটনাস্থল লোকজন শাহজাহানের সঙ্গে থাকা মোবাইল থেকে নম্বর নিয়ে তার পরিবারের লোকজনকে জানায়। আজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি খুবই দুঃখজনক।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। যেহেতু ঘটনাস্থল ময়মনসিংহের কোতোয়ালি থানাধীন, সেহেতু তারা আইনানুগ ব্যাবস্থা নেবে।

আশরাফুল ইসলাম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) :

২৮ জানুয়ারি, ২০২৫,  12:44 AM