ঢাকা ২৪ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

সীতাকুণ্ডের সমস্যাসম্বলিত ১৯ দফা কর্মসূচি নিয়ে নয়া এমপির বাসভবনে এসজেএফ নেতৃবৃন্দ

#
news image

হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম):   সীতাকুণ্ড জনকল্যাণ ফোরাম (এসজেএফ) নেতৃবৃন্দ সীতাকুণ্ডের দ্বাদশ সংসদ নির্বাচনে নবনির্বাচিত এমপি এস এম আল মামুনকে ফুলেল শুভেচ্ছা ও সীতাকুণ্ডের সমস্যাসম্বলিত ১৯ দফা কর্মসূচি লেখা সংবলিত একটি পত্র প্রদান করেছেন।
 
শুক্রবার (১৯জানুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম শহরের খুলশির বাসভবনে  এক মতবিনিময়সভা শেষে সাংসদ
  এস আল মামুনের হাতে  ১৯দফা কর্মসূচি লেখা সংবলিত পত্রটি  তুলে দেন।
 এসময় কর্মসূটি পাঠ করে শোনান সংগঠনের সাধারণ সম্পাদক রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ। এমপি মামুন অত্যন্ত মনোযোগ ও ধৈর্যসহকারে এসব দাবী শোনেন।  এসব সমস্যা তিনি পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। অত্যন্ত আন্তরিক সৌহার্দ্যপূর্ন পরিবেশে মতবিনিময় পর্ব সম্পন্ন হয়। এছাড়া তিনি সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের পৃষ্ঠপোষক সদস্য হওয়ার সম্মতি দেন। 
 রোটারিয়ান মোহাম্মদ ইউসুফের  সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসজেএফ এর পৃষ্ঠপোষক সদস্য চট্টগ্রাম বন্দরের প্রধান প্রকৌশলী  রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. নজমুল হক, সভাপতি আজিজ আহমেদ চৌধুরী, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি আজম খান, সহ-সভাপতি রোটারিয়ান মো. আমজাদ হোসেন, সহ-সম্পাদক আলাউদ্দিন চৌধুরী, সহ- সম্পাদক রোটারিয়ান মো. শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক (১) জাহেদ হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক (২) মোহাম্মদ বোরহান উদ্দিন, সহ-মহিলাবিষয়ক  সম্পাদক ভাটিয়ারি ইউনিয়নের সংরক্ষিত আসনের মেম্বার কহিনুর বেগম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আলা উদ্দিন,  তথ্য প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাংবাদিক হাকিম মোল্লা, নির্বাহী সদস্য রবি চন্দ্র দাশ রবিন্স, অধ্যাপক সঞ্জয় রায়, আবু নাছের রিপন, আজীবন সদস্য সাধন বিকাশ পাল প্রমুখ।
 
 হাকিম মোল্লা
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

১৯ জানুয়ারি, ২০২৪,  6:38 PM