ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ফটিকছড়ির আ.লীগ নেতা নগরীতে ছেলের বিয়ে থেকে গ্রেফতার

#
news image

ফটিকছড়ির প্রভাবশালী আ'লীগ নেতা ফখরুল আনোয়ারকে চট্টগ্রাম নগরের খুলশী থানার টাইগারপাস এলাকার নেভী কনভেনশন সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্র জনতা। পরে হত্যা মামলায় তাকে জেলে পাঠিয়েছে পুলিশ। 
 
২ ফেব্রুয়ারি রবিবার নগরীর কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়।
ফখরুল আনোয়ার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। তিনি ফটিকছড়ি আসনের সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের ছোট ভাই ও খাতিজাতুল আনোয়ার সনির চাচা।
শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১১টায় তাকে আটক করা হয়। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে নেভী কনভেনশন সেন্টারে ফখরুল আনোয়ারের ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিলো। তখন অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন ফখরুল। এক পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনকারী পরিচয় দিয়ে একদল লোক কনভেনশন সেন্টারটি ঘিরে ফেলে। এসময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে ঘটনাস্থলে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ এসে ফখরুল আনোয়ারকে তুলে নিয়ে যায়।

কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়িঃ

০২ ফেব্রুয়ারি, ২০২৫,  6:06 PM