ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গোমস্তাপুর উপজেলায় ভারতে  আটক ৪ বাংলাদেশী 

#
news image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে ৪ বাংলাদেশী রাখাল আটকের খবর পাওয়া গেছে। তবে বিজিবি বিষয়টি নিশ্চিত করেনি।স্থানীয় সুত্রে জানা গেছে,রোববার দিবাগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত  দিয়ে ওই এলাকার ৪ জন গরু রাখাল ভারতে গরু আনতে যায়।এসময় ভারতীয়রা তাদের আটক করে নিকটবর্তী ইটাঘাটা বিএসএফ ক্যাম্পে সোপর্দ করে । আটককৃত ব্যক্তিরা ব্যক্তিরা  হলেন, রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের মোহবুল হকের ছেলে মুকুল(৪০), মোশাররফ হোসেনের ছেলে  আলিফ (৩২ ), সাগরইল গ্রামের ইসহাক আলীর ছেলে দুরুল (৩৫), উপর দামইল গ্রামের মতিউর রহমানের ছেলে বাবু (৩৫)।
 
আটক মুকুলের শশুর আনারুল জানায় , রবিবার রাতে তার  জামাইসহ কয়েকজন লোক রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায়।সেখানে ভারতীয়রা তাদের আটক করে স্থানীয় বিএসএফ ক্যাম্পে জমা দেয়। বিষয়টি ভারতীয়রা মোবাইল ফোনে তাদের জানিয়েছে।  এ বিষয়ে ১৬, বিজিবির স্থানীয় বিওপি ও ব্যাটালিয়ন সদরে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে কেউ ফোন রিসিভ করেনি।তবে ছুটিতে থাকা  ১৬, বিজিবির ডিএডি রুবেল ইসলাম জানান, তারা বিষয়টির খোঁজ খবর নিচ্ছেন।

আনোয়ার হোসেন, গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি :

০৩ ফেব্রুয়ারি, ২০২৫,  11:54 PM