ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কাশিমপুরে অস্ত্রের মুখে আবারও দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও মালামাল লুট

#
news image

গাজীপুর মহানগরের কাশিমপুরে বাড়ীর মালিকের  মাথায় অস্ত্র ঠেকিয়ে  স্বর্নালংকার ও নগদ অর্থ লুটসহ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 
 
বুধবার দিবাগত রাত ৩ টার দিকে কাশিমপুরের সারদাগঞ্জ এলাকার রানা ডাক্তারের বাড়ীতে এ ঘটনা ঘটে। বিভিন্ন সূত্রে জানা গেছে ৭/৮ জনের সংঘবদ্ধ একদল ডাকাত বিল্ডিং এর দু'তলার  জানালার গ্রিল (রড) কেঁটে ঘরে প্রবেশ করে।
পরে বাড়ীর মালিক রানা ডাক্তারের রুমে প্রবেশ করে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ীর অন্য রুমে প্রবেশ করে। 
 
এসময় বিভিন্ন রুম থেকে পাঁচ/ছয় ভরি স্বর্নালংকার ও ৬/৭ লক্ষ  টাকাসহ কাপড়চোপড়ও  নিয়ে যায় ডাকাত দল। ডাকাতির এ ঘটনায় দুজন আহত হয়েছেন বলেও জানা গেছে।
 
এ ঘটনায়  সিআইডির চৌকস একটি টিম এবং কোনাবাড়ী জোনের এসি,  কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। 
 
এ বিষয়ে বাড়ীর মালিক রানা  বলেন, রাত আনুমানিক ৩ টার দিকে একদল ডাকাত ঘরে প্রবেশ করে আমার মাথায় অস্ত্র ও গলায় চাকু ধরে আমার হাত পা বেঁধে রাখে। প্রায় ২ ঘন্টা ভেতরে অবস্থান করে বিভিন্ন রুম তল্লাশি করে নগদ ৬/৭ লক্ষ টাকা ও ৫/৬ ভরি স্বর্ণালংকার নিয়ে দেয়াল টপকিয়ে পালিয়ে যায়। এসময় আমার শ্যালকের পেটে চাকু মারে এবং আমার মেয়েকে ব্যাপক মারধর করে।

ফাহিম ফরহাদ, গাজীপুরঃ 

০৭ ফেব্রুয়ারি, ২০২৫,  4:51 AM